দীপাবলির ট্রেন্ড ছিল ‘কার্বাইড গান’, আনন্দ করতে গিয়ে দৃষ্টি হারাল ১৪ শিশু, হাসপাতালে শতাধিক

SHARE:

১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হওয়া ‘কার্বাইড গান’ দেখতে খেলনার মতো হলেও বিস্ফোরণের সময় তারই আচরণ হয় বোমার মতো।

দীপাবলির উৎসবের (Diwali 2025) সঙ্গে আতসবাজি (Fire Crackers) যেন সমার্থক। প্রতি বছরই নতুন নতুন বাজির ট্রেন্ড দেখা যায়। চরকি, রকেট, স্পার্কলার। কিন্তু এ বছর সেই উৎসবই পরিণত হয়েছে আতঙ্কে। মধ্যপ্রদেশজুড়ে (Madhya Pradesh) ‘কার্বাইড গান’ (Carbide Gun) বা ‘দেশি ফায়ার ক্র্যাকার গান’-এর উন্মাদনা ভয়াবহ রূপ নিয়েছে।

মাত্র তিন দিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২২-এরও বেশি শিশু, এদের মধ্যে ১৪ জনের চোখের দৃষ্টি (Eyesite) সম্পূর্ণ নষ্ট! সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিদিশা জেলায়, যেখানে সরকারি নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও ১৮ অক্টোবরের পরও খোলামেলাভাবে বিক্রি হয়েছে এই বিপজ্জনক খেলনা বাজি।

১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হওয়া ‘কার্বাইড গান’ দেখতে খেলনার মতো হলেও বিস্ফোরণের সময় তারই আচরণ হয় বোমার মতো।

হামিদিয়া হাসপাতালে ভর্তি ১৭ বছরের নেহা কাঁদতে কাঁদতে বলেন, “আমরা একটা কার্বাইড গান কিনেছিলাম। হঠাৎ সেটা ফেটে যায়। আমার এক চোখ পুড়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছি না।” আর এক কিশোর রাজ বিশ্বকর্মার বক্তব্য, “সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে ঘরেই বানাতে গিয়েছিলাম। মুখের সামনে ফেটে যায়। চোখটা শেষ হয়ে গেল।”

Partha Goswami

23/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई