‘জিতলাম এমন দলের বিরুদ্ধে, যারা কিছুতেই হারতে চায়নি!’ এফসি গোয়ার প্রশংসায় রোনাল্ডোদের কোচ

SHARE:

 আল নাসেরের এই জয় তাদের টুর্নামেন্টে টানা তৃতীয় সাফল্য। গ্রুপে শীর্ষে রইল সৌদি ক্লাব।

জিতলাম এমন দলের বিরুদ্ধে, যারা কিছুতেই হারতে চায়নি!' এফসি গোয়ার প্রশংসায়  রোনাল্ডোদের কোচ | "We Beat a Team That Refused to Lose!" — Al Nassr Coach  Showers Praise on FC Goa

ফতোরদায় (Fatorda) বুধবারের লড়াইয়ে এফসি গোয়া জিতবে—এটা অতি বড় ভক্তও কল্পনা করেননি। প্রধান কারণ, রোনাল্ডো (Cristiano Ronaldo) না খেললেও আল নাসের (Al Nassr) যথেষ্ট শক্তিশালী দল। শেষমেশ জিতেছে ঠিকই। কিন্তু এফসি গোয়ার (FC Goa) জেদ আর প্রতিরোধে ঘাম ঝরাতে হয়েছে সৌদি জায়ান্টদের। যে কারণে ম্যাচ শেষে কোচ জর্জ জেসুস (Jorge Jesus) অকপটে স্বীকার করলেন‘আমরা জিতেছি এমন দলের বিরুদ্ধে, যারা কিছুতেই হারতে চায়নি!’

গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগ টুএর (AFC Champions League 2) গ্রুপডির ম্যাচে আল নাসের ২১ ব্যবধানে পরাস্ত করল এফসি গোয়াকে। কিন্তু স্কোরলাইন যতটা সরল দেখাচ্ছে, মাঠের লড়াই ততটা একপেশে নয়। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জেসুস বলেন, ‘লক্ষ্য ছিল তিন পয়েন্ট তোলাসেটা হয়েছে। পারফরম্যান্স নিখুঁত না হলেও আমরা কাজের কাজ করে ফেলেছি। গোয়া লড়েছে শেষ পর্যন্ত। তাদের বেশ কিছু দ্রুতগতির খেলোয়াড় ছিল। তবু আমরা নিয়ন্ত্রণ রেখেছি খেলায়!’

টানটান দ্বৈরথ। তাতে আল নাসরের দাপট ছিল স্পষ্ট। সৌদি ক্লাবের ১৬টি শট টার্গেটে, গোয়ার কেবল একবার। আর সেই একবারেই ব্রিসন ফার্নান্দেজ (Brison Fernandes) গোল করেন। জেসুসের কথায়, ‘আমরা ৮০ শতাংশ সময় খেলাটা নিয়ন্ত্রণ করেছি। গোয়া একটাই সুযোগ পেয়ে গোল করেছে। স্কোরলাইন আসলে বাস্তব ছবির পুরোটা বলে না!’

অন্যদিকে হারলেও উজ্জীবিত গোয়ার কোচ মানোলো মারকেজ (Manolo Marquez)। টানা তৃতীয় হার সত্ত্বেও তিনি সন্তুষ্ট খেলোয়াড়দের মনোভাব নিয়ে। ম্যাচের পর বলেন, ‘আমি ছেলেদের নিয়ে সত্যিই গর্বিত। শুরুটা খারাপ ছিল। আচমকা গোল খেয়ে বসি। কিন্তু ব্রিসনের গোলের পর আমরা ফিরে আসি। শেষ দিকে তিনটে কর্নার পেয়েছিলাম, একটায় গোল হতে পারত। তবু এমন লড়াইয়ের পর একজন কোচ হিসেবে এর চেয়ে গর্বিত হওয়া মুশকিল!’ এরপর জুড়ে দেন, ‘আমার একমাত্র চিন্তা এখন চোট। সিভেরিওর (Javier Siverio) অবস্থা দেখে সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে ফিটনেসই বড় ভাবনা!’

Partha Goswami

23/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई