১০ বছরের ছেলের হাতে দেড় কোটির সোনা! পাচারের পথে ধরে ফেলল পুলিশ, স্বরূপনগরে বাড়ল নিরাপত্তা

SHARE:

এর আগে এই এলাকা থেকেই সোনা পাওয়া গেছিল। রাখা হয়েছিল মাটিতে পুঁতে।

স্বরূপনগর সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ল এক ষষ্ঠ শ্রেণির কিশোর। বুধবার সন্ধ্যায় স্বরূপনগর থানার বিথারি সীমান্তে এই ঘটনা ঘটে। ধৃত কিশোর দহরকান্দা গ্রামের বাসিন্দা।

বিএসএফ সূত্রে জানা যায়, কিশোর মায়ের নির্দেশে একটি কালো পলিথিন ব্যাগে কিছু ধাতব জিনিস নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে যাচ্ছিল। তবে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তে দায়িত্বে থাকা বিএসএফের জওয়ানরা তাকে আটক করে। তল্লাশির সময় ১১ পিস সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার মোট ওজন এক কেজি ২৮৬ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৪ লক্ষ টাকা।

উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছিল বলে জানা যাচ্ছে। ধৃত কিশোরকে বৃহস্পতিবার বিএসএফ জুভেনাইল বোর্ডে পাঠানো হয়। উদ্ধারকৃত সোনার বিস্কুটগুলি ভারত সরকারের রাজস্ব গোয়েন্দা অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বরূপনগরের এই সীমান্ত ঘটনায় স্থানীয় প্রশাসন ও বিএসএফ যৌথভাবে শুরু করেছে তদন্ত। সূত্রের খবর, ঘটনার পর সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে যাতে কোনওরকম নাশকতা বা অবৈধ চালান রোধ করা যায়।

প্রসঙ্গত, এই সীমান্ত দিয়ে আগেও বহু জিনিস এরাজ্যে এসেছে বা এখান থেকে ওপার বাংলায় গেছে। সেনিয়ে মামলার মামলা এবং নিরাপত্তা বাড়ানোর পরও পুরোপুরি আটকানো যায়নি অবৈধ কাজ। তবে, এই ঘটনার পর অনেকটা বেশি সতর্ক জওয়ানরা।

Partha Goswami

24/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई