পুলিশ জানিয়েছে, একটা মারপিটের ঘটনা ঘটেছে। মামলা করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দু-তরফকে ডেকেই বক্তব্য শুনেছেন পুলিশ কর্তারা।
কালীপুজোর বিসর্জন ঘিরে রক্তারক্তি কাণ্ড কোন্নগরে। শনিবার গভীর রাতে কোন্নগরের সাধুর ঘাটে কালী প্রতিমা বিসর্জন দিতে যায় একটি পুজো কমিটি। অভিযোগ, সেই সময় স্থানীয় বিজেপি নেতা আকাশ রায় ও তাঁর পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করা হয়। মারধর করা হয় আকাশের পাড়ার লোকেদেরও।
বিজেপি নেতার অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁদের উপর তৃণমূলের লোকজন হামলা করে। কারও মাথা ফাটে। কারও পিঠে আঘাত লাগে। জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় তাঁদের। ঘটনায় কমপক্ষে চারজন আহত হন। তিনি বলেন “আমরা বিজেপি করি বলেই উদ্দেশ্যপ্রণোদিত হামলা হয়েছে। কোনও কারণ ছাড়াই আমাদের উপর চড়াও হয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা। ওদের মারে আমাদের বেশ কয়েকজন জখম হয়েছেন।”







