উত্তর ভারতের এই স্টেশন সামলাচ্ছেন মহিলারাই, নারীশক্তিকে কুর্নিশ জানাল ভারতীয় রেল

SHARE:

এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় রেল ‘নারী শক্তি মানেই জাতির শক্তি’ (Nari Shakti – Rashtra Shakti) বার্তাটিকেই আরও জোরালো করে তুলেছে।

নারীশক্তিকে সামনে রেখে ভারতীয় রেলের আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ। উত্তর ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা কর্মী দ্বারা পরিচালিত রেলওয়ে স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করল লখনউ সিটি রেলওয়ে স্টেশন।

রেলের তরফে জানানো হয়েছে, বর্তমানে স্টেশনটির প্রতিটি বিভাগই চালাচ্ছেন মহিলারা। মোট ৩৪ জন কর্মী – টিকিট কাউন্টার, রিজার্ভেশন, সিগন্যালিং, নিরাপত্তা, এমনকী পরিষ্কার-পরিচ্ছন্নতা – সব কিছুই তাঁদের দায়িত্বে।

উত্তর-পূর্ব রেলওয়ে জোনের আওতাধীন লখনউ সিটি স্টেশনকে নিয়ে ভারতীয় রেলের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “লখনউ সিটি রেলওয়ে স্টেশনকে রূপান্তরিত করা হয়েছে উত্তর ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা-পরিচালিত স্টেশনে, যা নারীশক্তির অদম্য অগ্রযাত্রা ও গর্বের প্রতীক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই মহিলা টিম কর্মক্ষেত্রে ঐক্য ও শক্তির প্রতীক।”

বর্তমানে লখনউ সিটি স্টেশন থেকে ১৪ জোড়া এক্সপ্রেস ও মেল ট্রেন চলাচল করে, যার মধ্যে রয়েছে গোমতিনগর–মুম্বই, গোরখপুর–হায়দরাবাদ, বরৌনি–মুম্বই, বারাণসী সিটি–লখনউ জংশন, ফারুখাবাদ–ছপরা, গোরখপুর–পিলিভীত ও বরৌনি–লখনউ রুট।

Partha Goswami

25/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई