এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নজির সৃষ্টি শাইনা ও দীক্ষার

SHARE:

ভারত চলতি প্রতিযোগিতা থেকে দুটি সোনা, একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরবে।

ব্যাডমিন্টন এশিয়া অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ (Under17 and Under 15 Asian Badminton Championship) ভারত দুরন্ত পারফর্ম করেছে। রবিবার শাইনা মনিমুথু (অনূর্ধ্ব-১৫) এবং দীক্ষা সুধাকর (অনূর্ধ্ব-১৭) সোনা জিতে সকলকে চমকে দিয়েছেন। ভারত চলতি প্রতিযোগিতা থেকে দুটি সোনাএকটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরবে। 

অনূর্ধ্ব-১৫ মেয়েদের ফাইনালে শাইনা জাপানের চিহারু তোমিতাকে ২১-১৪২২-২০ গেমে পরাজিত করে। পাশাপাশি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সিঙ্গলসে দীক্ষা সুধাকর স্বদেশি লক্ষ্যা রাজেশকে ২১-১৬২১-৯ গেমে হারিয়ে সোনা জিতে নেয়। দীক্ষার আগে জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৭ বিভাগে আর কোনও ভারতীয় শাটলার সোনা জিততে পারেনি।

এদিকে, শাইনা চতুর্থ ভারতীয় হিসাবে মহিলাদের অনূর্ধ্ব-১৫ বিভাগে খেতাব জিতেছে। প্রথম গেমে তৌমিতার উপর আধিপত্য বিস্তার করে এবং তারপর দ্বিতীয় গেমে শেষ মুহূর্তের চ্যালেঞ্জ মোকাবেলা করে ৪৪ মিনিটে ম্যাচটি জিতে নেয়। এরপর২৭ মিনিট ধরে চলা ফাইনালে আধিপত্য বিস্তার করে দীক্ষা প্রথম ভারতীয় মহিলা হিসাবে অনূর্ধ্ব-১৭ বিভাগের খেতাব জিতে নেয়।

ছেলেদের সিঙ্গলসে জগশের সিং খাঙ্গুরা এবং মিক্সড ডাবলসে জংজিৎ সিং কাজলা এবং জান্নিকা রমেশ শনিবার সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পদক জিতেছেন। জংজিৎ সিং কাজলা এবং জান্নিকা রমেশ জুটি চাইনিজ তাইপেইয়ের ইন এন চ্যাং এবং ইয়ো হান ওয়াংয়ের কাছে ১৭-২১২১-১৮২১-১৬ গেমে হেরে যান। এদিকেছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে জগশের সিং খাঙ্গুরা চিনের হং তিয়ান ইউয়ের কাছে ২১-১১২১-১৬ গেমে হেরে যান। 

এর আগে ভারত শেষবার দুটি সোনা জিতেছিল ২০১৩ সালে। সেবার সিরিল ভার্মা অনূর্ধ্ব-১৫ ছেলেদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। পাশাপাশি চিরাগ শেঠি এবং এমআর অর্জুন অনূর্ধ্ব-১৭ ছেলেদের ডাবলসের খেতাব জিতেছিলেন। 

Partha Goswami

26/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई