সেলিব্রেশন এড়ালেন বিরাট, দূরে রোহিতও! গম্ভীরের সঙ্গে সম্পর্কে ফাটল নিয়ে চিন্তায় বোর্ড

SHARE:

রোহিত–গম্ভীরের গভীর কথালাপ, বিরাটের সেলিব্রেশন এড়িয়ে যাওয়া, বোর্ডের জরুরি বৈঠক—সব মিলিয়ে ইঙ্গিত একটাই: টিম ইন্ডিয়ার সংসারে পর্দার আড়ালে ঝড় উঠছে।

রাঁচিতে প্রথম ওয়ানডে জয়ের পর টিম ইন্ডিয়ার হোটেল লবিতে ছিল ছোটখাটো সেলিব্রেশন। কেক কাটলেন অধিনায়ক কেএল রাহুল, পাশে সতীর্থরা। কিন্তু নজর কাড়ল অন্য ছবি—দলে ফিরেও সেলিব্রেশনে যোগ দিলেন না বিরাট কোহলি। লবি পেরোতে পেরোতে অনেক অনুরাগী আর হোটেল কর্মচারী ডাকলেও দিলেন না সাড়া, না দাঁড়িয়ে বেরিয়ে গেলেন সটান।

ভিডিওর শুরুর ফ্রেমে দেখা গেল রোহিত শর্মা আর প্রধান কোচ গৌতম গম্ভীরকে। গুরুগম্ভীর আলোচনায় মগ্ন। মুখাভঙ্গি দেখে স্পষ্ট, কথাবার্তা ওজনদার। তারপর ক্যামেরা ঘুরতেই রাহুলের কেক কাটার দৃশ্য। পাশ দিয়ে হেঁটে চলেছেন কোহলি। বারবার ডাকা সত্ত্বেও দাঁড়ালেন না কে?—এটাই বাড়াচ্ছে কৌতূহল।

এরই মধ্যে ‘দৈনিক জাগরণ’ পত্রিকার বক্তব্য, এক বিসিসিআই (BCCI) কর্তা নাকি জানিয়েছেন, গম্ভীরের সঙ্গে বিরাট (Virat Kohli) এবং রোহিতের (Rohit Sharma) সম্পর্ক ‘যেমন থাকার কথা, তেমন নেই’। তিন সিনিয়র—একই ড্রেসিংরুমে থাকলেও কথাবার্তা খুবই কম হচ্ছে। বিশেষত, টেস্ট অবসরের পর থেকেই কোহলি–গম্ভীর সমীকরণ জটিলতর।

আরও এক বিস্ফোরক দাবি—অস্ট্রেলিয়া সিরিজে নাকি রোহিত এবং নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar) একটিও কথা বলেননি। যা বোর্ডের শীর্ষস্তরে উদ্বেগ তৈরি করেছে। বোর্ড চায়, সিনিয়রদের সঙ্গে ম্যানেজমেন্টের পারস্পরিক যোগাযোগ স্পষ্ট হোক—বিশেষত যখন সামনে দুটি বড় টুর্নামেন্ট—টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) এবং ওডিআই বিশ্বকাপ (ODI World Cup)।

Partha Goswami

30/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई