অগ্নিদগ্ধ অবস্থায় রিং রোডে ছুটছেন যুবক! ডুমুরজলা হেলিপ্যাডের ঘটনায় শোরগোল

SHARE:

কী এমন পরিস্থিতি হয়েছিল যে, দাউদাউ আগুনে রাস্তায় ছুটতে হল যুবককে?

দুপুর গড়াতেই ডুমুরজলার রিং রোডে মর্মান্তিক দৃশ্য (Dumurjala Ring Road)। শরীরে দাউদাউ আগুন, সেই অবস্থাতেই রাস্তাজুড়ে ছুটছেন ২৩-২৪ বছরের এক যুবক। তাঁর আর্তচিৎকারে মুহূর্তে থমকে যায় যাতায়াত। বিস্ময়ে ভয়ে জড়সড় পথচারীরা। কেউ কাছে যাওয়ার সাহস পাননি।

শেষমেশ স্থানীয় কয়েক জন বাসিন্দা দূর থেকে জল ছুড়ে কোনও মতে আগুন নেভান। ততক্ষণে গুরুতর দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চ্যাটার্জিহাট থানার পুলিশ। তাঁরা দ্রুত উদ্ধার করে নিয়ে যান হাওড়া জেলা হাসপাতালে। বর্তমানে বার্ন ইউনিটে চলছে তাঁর লড়াই।

হাসপাতাল সূত্রের খবর, শরীরের প্রায় আশি শতাংশই পুড়ে গিয়েছে যুবকের। অবস্থা অত্যন্ত সংকটজনক।

পুলিশ জানিয়েছে, জখম যুবকের নাম মফিজুল মিদ্যা, বাড়ি হুগলির ডানকুনিতে। ঠিক কী কারণে তিনি ডুমুরজলা হেলিপ্যাডের (Dumurjala helipad) কাছে এসেছিলেন, কী ভাবে তাঁর শরীরে আগুন লাগল—তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক অনুমান, আত্মঘাতী পদক্ষেপই করেছিলেন মফিজুল। তবে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

চ্যাটার্জিহাট থানার তদন্তকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। রিং রোডের ব্যস্ততম মোড়ে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। প্রশ্ন ঘুরছে—কী এমন পরিস্থিতি হয়েছিল যে, দাউদাউ আগুনে রাস্তায় ছুটতে হল এক যুবককে? পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Partha Goswami

01/12/2025


Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई