পার্টি অল নাইট! জন্মদিনে লন্ডনের বিলাসবহুল ক্লাবে মোচ্ছব ললিত মোদীর, চুটিয়ে মজা মালিয়ার

SHARE:

মোদীর নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ভিডিওতে দেখা গেছে – জন্মদিনের কেক কাটা থেকে নাচ-গান, অতিথিদের সঙ্গে আড্ডা—উত্তেজনাপূর্ণ মুহূর্তে ভরা গোটা সন্ধ্যা।

আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান (Ex IPL Chairman) ললিত মোদীর (Lalit Modi) ৬৩ তম জন্মদিন (Birthday Party) ঘিরে লন্ডনে বসেছিল রঙিন আসর। সপ্তাহান্তে মেফেয়ারের বিলাসবহুল ম্যাডক্স ক্লাবে আয়োজিত সেই পার্টিতে যোগ দেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন ভারতীয় তদন্ত সংস্থার খোঁজে থাকা ব্যবসায়ী বিজয় মালিয়াও (Vijay Mallya)।

মোদীর নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (Instagram) কয়েকটি ভিডিওতে দেখা গেছে – জন্মদিনের কেক কাটা থেকে নাচ-গান, অতিথিদের সঙ্গে আড্ডা—উত্তেজনাপূর্ণ মুহূর্তে ভরা গোটা সন্ধ্যা। তথ্য বলছে, যে ক্লাবে তাঁরা পার্টি করেছেন, সেখানে ন্যূনতম টেবিল খরচই প্রায় এক হাজার পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.১৮ লক্ষ টাকা। রঙিন ডিস্কো লাইটে ঝলমল করা পরিবেশে বন্ধুবান্ধবদের সঙ্গে চুটিয়ে আনন্দ করতে দেখা যায় মোদীকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangalore) প্রাক্তন মালিক বিজয় মালিয়া, যিনি দীর্ঘদিন ধরে লন্ডনেই বসবাস করছেন, তিনিও ছিলেন আমন্ত্রিতদের মধ্যে। জুলাই মাসে লন্ডনেরই এক ব্যক্তিগত সমাবেশে ললিত মোদী ও মালিয়াকে একসঙ্গে (Lalit Modi & Vijay Mallya) ফ্রাঙ্ক সিনাত্রার বিখ্যাত গান ‘মাই ওয়ে’ গাইতে দেখা গেছিল। সেটিকে মোদী বর্ণনা করেছিলেন তাঁর ‘বাৎসরিক সামার পার্টি’ হিসেবে।

ভিনদেশ থেকেও বহু অতিথি এসেছিলেন সেই অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন ৩১০-রও বেশি মানুষ। ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayel) সেখান থেকে ছবি শেয়ার করে দু’জনকে ধন্যবাদ জানিয়েছিলেন।

ভারতের তদন্ত এজেন্সিগুলির একাধিক মামলায় অভিযুক্ত ললিত মোদী (Lalit Modi) ২০১০ সালেই দেশ ছাড়েন। তবে তাঁর দাবি, সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, কিংফিশার এয়ারলাইন্সের (Kingfisher Airline) ঋণখেলাপি মামলায় পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষিত বিজয় মালিয়াও সেখানে রয়েছেন। এ বছর তিনি লন্ডনের হাইকোর্টে (London High Court) ২০২১ সালের দেউলিয়া (Bankrupcy) সংক্রান্ত রায়ের বিরুদ্ধে শেষ আপিলেও হেরে যান।

তিনিও দাবি করেন, ভারতীয় সংস্থাগুলি কিংফিশারের ঋণের চেয়েও বেশি অর্থ উদ্ধার করেছে এবং তিনি এখনও সিবিআই-এর মামলাকে চ্যালেঞ্জ করে লড়াই চালিয়ে যাচ্ছেন। কয়েক মাস আগে ভারতীয় এক যুবকের পডকাস্ট চ্যানেলে তাঁকে দেখা গেছিল। সেখানে তিনি নিজের জীবন এবং মামলা সংক্রান্ত নানা ইস্যুতে বক্তব্য রাখেন। পরে এই পডকাস্ট নিয়ে বিতর্কও হয়।

Partha Goswami

01/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई