ধারের টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুর, ঘরছাড়া দুই শিশু-সহ দম্পতি

SHARE:

ওই মহিলার দাবি, তাঁকে তাঁর একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন ওই মহিলারা। যে কারণে বাধ্য হয়ে তিনি কিডনি বিক্রি করতে রাজিও হয়ে যান। কিন্তু পরে পরিবারের কথা মাথায় রেখে  তিনি আবারও কিডনি বিক্রি না করে বাড়ি ফিরে যান।  অভিযোগ, তারপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার।

ব্যবসা করার জন্য প্রতিবেশীদের কাছ থেকে সুদে টাকা ধার করেছিলেন। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর অল্প অল্প করে সুদের টাকা ফেরত দিচ্ছিলেন। তারপর সেই টাকাটুকুও শোধ করতে না পারায় শুরু হয় চাপ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে। ব্যবসা করার জন্য জরা সুদে টাকা ধার নিয়েছিলেন হাওড়ার জগৎবল্লভপুরের রংমহল এলাকার বাসিন্দা প্রশান্ত সাঁতরার স্ত্রী লিপিকা সাঁতরা। একটি ব্যবসা শুরুও করেছিলেন দম্পতি। কিন্তু কিছুদিন যাওয়ার পরে সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। তারপরে ওই মহিলা সেই সুদের টাকা দিতে না পারায় এলাকার মহিলারা শুরু করে মানসিক অত্যাচার।

নির্যাতিতা বলেন, “তারপর থেকেই আরও ঘোরালো হয় পরিস্থিতি। ওদের নির্যাতনে অস্থির হয়ে ছ’মাস আগে স্বামী ও দুই ছোট শিশু সন্তানকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হই। এখন অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকি আমরা।”

Partha Goswami

25/09/2025

Vnn Times Today
Author: Vnn Times Today