খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার, জানালেন রিজিজু

SHARE:

মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে এসে সেই বিষয়েই স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তিনি জানান, স্পিকারের তলব করা রিপোর্ট জমা দিতে দেরি হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

খগেন মুর্মুর উপর হামলার (Khagen Murmu) ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইলেন লোকসভার (Lok Sabha) স্পিকার ওম বিড়লা (Speaker Om Birla)। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে এসে সেই বিষয়েই স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তিনি জানান, স্পিকারের তলব করা রিপোর্ট জমা দিতে দেরি হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

সকালে বাগডোগরা বিমানবন্দরে নামেন রিজিজু। সেখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে সড়কপথে মিরিকের উদ্দেশে রওনা দেন তিনি। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে বন্যা ও ভূমিধসের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখাই তাঁর সফরের মূল উদ্দেশ্য বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে তিনি শুধু দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনই করবেন না, মৃতদের পরিবারের সদস্য এবং দুর্গত মানুষদের সঙ্গেও দেখা করবেন।

উল্লেখ্য, সোমবার জলপাইগুড়ির নাগরাকাটার বন্যা-বিধ্বস্ত (North Bengal Flood) এলাকায় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় ইটের আঘাতে গুরুতরভাবে আহত হন খগেন মুর্মু। শঙ্কর ঘোষকেও ধাক্কা ও মারধরের চেষ্টা করা হয়।

Partha Goswami

07/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today