পাকিস্তানের বালুচিস্তানে সেই জাফর এক্সপ্রেসেই ফের ভয়াবহ বিস্ফোরণ, জখম বহু

SHARE:

মঙ্গলবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বালুচিস্তান সীমান্ত এলাকার সুলতানকোটের কাছে কোয়েট্টাগামী জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটিয়েছে বালুচ স্বাধীনতা সংগ্রামীরা।

পাকিস্তানের বালুচিস্তানে ফের জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ। প্রাথমিক খবরে জানা গিয়েছে, দেশী বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন। মঙ্গলবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বালুচিস্তান সীমান্ত এলাকার সুলতানকোটের কাছে কোয়েট্টাগামী জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটিয়েছে বালুচ স্বাধীনতা সংগ্রামীরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্তত ৭ জন জখম হয়েছেন বিস্ফোরণে। বিদ্রোহীরা দেশীয় পদ্ধতিতে তৈরি বিস্ফোরক রেখেছিল রেললাইনে। বিস্ফোরণে কোয়েট্টাগামী ৬টি কামরা লাইনচ্যুত হয়েছে। বালুচ বিদ্রোহী গোষ্ঠী বালুচ রিপাবলিক গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। তাদের লক্ষ্য ছিল ওই ট্রেনে পাকিস্তানি সেনাবাহিনীর জওয়ানরা ছিলেন।

বালুচ রিপাবলিকান গার্ডস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনে করে পাকিস্তানি সেনা নিয়ে আসা হচ্ছিল এই প্রদেশে। সেই সময় বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন জওয়ান মৃত ও জখম হয়েছে। ৬টি বগি লাইনচ্যুত হয়েছে।

Partha Goswami

07/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today