তিনিই প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আরজি করের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে। সেই কারণে নাকি বদলিও হতে হয়েছিল।
তিনিই প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আরজি করের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে। সেই কারণে নাকি বদলিও হতে হয়েছিল। পরে আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে শোরগোলে সেই সব দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। শুরু হয় তদন্তও। সেই প্রতিবাদী চিকিৎসক আখতার আলি (Dr. Akhter Ali) হঠাৎ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে সাক্ষাৎ করলেন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Election)। তার আগে এই চিকিৎসকের দেখা করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বৈকি। কিন্তু কথা হচ্ছে, বলা নেই কওয়া নেই লক্ষ্মীবারে আচমকা শমীকের সঙ্গে তাঁর সাক্ষাতের কারণ কী? নির্বাচনের টিকিট?
রাখঢাক না রেখে দ্য ওয়ালকে আখতার জানালেন, “আমি দুর্নীতি নিয়ে লড়ছি। যে কারণে আমাকে বিভিন্ন ভাবে হ্যাকেল করা হচ্ছে। এবার ওঁদের কিছু পলেসি, ওঁর (পড়ুন শমীক) কথাবার্তা আমার ভাল লেগেছে। আমি যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের সে কারণে আমি এই ইস্যু ধরেই বলছি…। উনি বলেছেন এত খুন-খারাপি, অপরাধ বেড়ে গেছে তার কারণ রাজ্যে চাকরি নেই। সরকার চাকরি দিতে পারছে না। হাতে বই-খাতা ধরাতে পারছে না। বাধ্য করা হচ্ছে সরকারের গোলাম হতে। এই ইস্যুটা ধরেই শমীকবাবু চাইছেন তাঁদের একটা ভাল জীবনযাপন দিতে। এখান থেকে আইপিএস, আইএএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করে বাঁচার অধিকার দিতে।”
প্রতিবাদী চিকিৎসকের কথায়, “আমি শমীকবাবুর কথা শুনে অনুপ্রাণিত হয়েছি। পাশাপাশি নিজে সংখ্যালঘু বলে যা যা মনে হয়েছে বলা প্রয়োজন, সেসবও জানিয়েছি। একেবারেই ব্যক্তিগত জায়গা থেকে দেখা করতে এসেছি।”
Partha Goswami
10/10/2025







