গাড়ির মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পরিবার

SHARE:

মোট আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে সিউড়ি হাসপাতালে পাঠান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

সময়টা ভাল যাচ্ছে না রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় নাম জড়িয়েছে এবং তার ফল একাধিকবার তাঁকে গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পরতে হয়েছে। শর্তসাপেক্ষে আদালত তাঁকে জামিন দিয়েছে ঠিকই কিন্তু তদন্ত সহযোগিতা করার স্বার্থে জিজ্ঞাসাবাদে খেদ পড়েনি। এরই মধ্যে পরিবারের একাংশ পড়ল ভয়াবহ দুর্ঘটনার (Accident) কবলে।

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোনের পরিবারের (Sister Family) সদস্যরা। বীরভূমে শুক্রবার সকালে ১৪ নম্বর জাতীয় সড়কের সদাইপুরের চিনপাই এলাকায় মুখোমুখি সংঘর্ষে উল্টে যায় তাঁদের গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মন্ত্রীর বোন শর্মিষ্ঠা ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, শর্মিষ্ঠারা মুরারই থেকে পুরুলিয়ার (Purulia) উদ্দেশে রওনা হয়েছিলেন। একই সময়ে রানিগঞ্জ থেকে সিউড়ির দিকে আসছিল আরেকটি মারুতি গাড়ি। চিনপাই এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে (Car Accident) দু’দিকেরই গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা আহত হন।

মোট আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে সিউড়ি হাসপাতালে পাঠান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণের চেষ্টা করছে। মনে করা হচ্ছে, যান্ত্রিক কোনও ত্রুটির ফলে এই ঘটনা ঘটতে পারে।

Partha Goswami

10/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई