সমঝোতায় পৌঁছনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়। বিজেপির তরফে আলোচনার দায়িত্ব তাঁর হাতেই ছিল। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তিনি চারবার চিরাগ পাসওয়ানের সঙ্গে বৈঠক করেছেন।
দীর্ঘ টানাপড়েন চলছিল। তবে অনুমান করা হচ্ছে, অবশেষে মিটেছে বিহার বিধানসভা নির্বাচনকে (Bihar Elections) ঘিরে এনডিএ-র আসন বণ্টন (NDA Seat Sharing) জট। সূত্রের খবর, শনিবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ানের (Chirag Paswan) নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) এবং বিজেপির মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়েছে। এই চুক্তি অনুযায়ী, পাসওয়ানের দলকে ২৫ থেকে ২৬টি আসন দেওয়া হতে পারে। এর ফলে কয়েকদিন ধরে চলা তীব্র দরকষাকষির পর জোটের অন্দরের উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে।
সমঝোতায় পৌঁছনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়। বিজেপির তরফে আলোচনার দায়িত্ব তাঁর হাতেই ছিল। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তিনি চারবার চিরাগ পাসওয়ানের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবারের শেষ দফার বৈঠকের পর পাসওয়ান বলেন, “রায় যা বলেছেন, পরিস্থিতি ঠিক তেমনই। সব বিস্তারিত জানানো হবে সময়মতো।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তত্ত্বাবধানে আলোচনার ফল নিয়ে তিনি সম্পূর্ণ আশাবাদী।
উল্লেখ্য, বিহারে এনডিএ জোটে বর্তমানে পাঁচটি দল রয়েছে – বিজেপি, জেডিইউ, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), হিন্দুস্তানি আওয়াম মোরচা এবং রাষ্ট্রীয় লোক মঞ্চ (আরএলএম)।
অন্যদিকে কংগ্রেসের অবস্থান অন্য। হাত শিবির বিহারে এবার বারটি আসন ইন্ডি জোটের শরিকদের ছেড়ে দিচ্ছে (Congress seat distribution)। কংগ্রেস ওই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) ৫৮টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২০ নির্বাচনে হাত শিবির ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
Partha Goswami
11/10/2025







