এ রাজ্যে একজনই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একজনই নেতা অভিষেক: বীরবাহা
তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলছেন, “উনি তো সদ্য তৃণমূলে এসেছেন। তৃণমূলের ছোঁয়া কী ধরনের ভাষা বের হচ্ছে বোঝাই যাচ্ছে। উনি ঠিকই বলেছেন এক দলই থাকবে। কিন্তু ওই দল শাসন ক্ষমতায় থাকবে না।”
ছাব্বিশের পর বাংলায় একদল, এক নীতি? “এ রাজ্যে একটাই দল থাকবে তৃণমূল, একজনই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজনই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।” বিধানসভা নির্বাচনের আগে দলের বিজয়া সম্মেলনী উপলক্ষে তালডাংরায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলতে শোনা গেল রাজ্যের বন মন্ত্রী বীরবাহা হাঁসদাকে। তা নিয়েই সরগরম রাজনৈতিক মহল। একইসঙ্গে তাঁর সাফ কথা, “আগামী দিনে ঝাণ্ডা বাঁধার মতো একটাও খুঁটি যেন বিজেপি না পায় তা নিশ্চিত করতে হবে”। যদিও তোপ দাগতে ছাড়েনি বিজেপি।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলছেন, “উনি তো সদ্য তৃণমূলে এসেছেন। তৃণমূলের ছোঁয়া কী ধরনের ভাষা বের হচ্ছে বোঝাই যাচ্ছে। উনি ঠিকই বলেছেন এক দলই থাকবে। কিন্তু ওই দল শাসন ক্ষমতায় থাকবে না। সনাতানী বাঙালি, ভারতীয় মুসলমানরা ঠিক করে নিয়েছে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন।”
এদিকে দলীয় কর্মসূচিতে ত্রিপুরা সফরের অভিজ্ঞতার কথাও তুলে আনেন বীরবাহা। বলেন, “ওই দিন আমার জন্ম দিন ছিল। টিফিন করার জন্য কেনা মাত্র ৩০ টাকার কেক থেকে সফরসঙ্গী দলীয় সহকর্মীদের সেই কেক খাওয়ানোর জন্য গত দু’দিন ধরে বিজেপি আমাকে সমানে কটাক্ষ করে গিয়েছে।” এর থেকে ওঁরা প্রমাণ করতে চাইছেন আদিবাসীরা কেক খেতে পারে না।” জগন্নাথ চট্টোপাধ্যায় যদিও বলছেন, “উনি চাইলে ভাল কেকের দোকান থেকে ভাল কেক পাঠিয়ে দিতে পারি। তবে আদিবাসী সমাজে জন্মদিনে কেক খাওয়ার রীতি নেই। ফলে তিনি আদিবাসী সমাজে আছেন তো না সমাজচ্যুত হয়েছেন?”
অন্যদিকে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে সিপিএমকেও। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, “বিজেপি যদি ভাল করে দেখেন তাহলে বুঝবেন তৃণমূল মানে কী। এক দল, এক ধর্ম, এক জাতি, এক নেতা। এই মনোভাবে যদি বিজেপি চলে তাহলে তৃণমূলেও তো একই আদল। ওদের শুধুই আধিপত্যবাদ।”
Partha Goswami
11/10/2025







