আমেরিকা ছাড়ছেন অভিজিৎ-ডাফলো, ট্রাম্প-বিশ্ববিদ্যালয়ের দড়ি টানাটানিতে মুখ ফেরালেন নোবেলজয়ী দম্পতি

SHARE:

আগামী বছর তাঁরা যোগ দিচ্ছেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জুরিখে (UZH)। সেখানে তাঁরা একসঙ্গে গড়ে তুলবেন একটি নতুন ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকনমিকস’।

মার্কিন প্রশাসন (USA) ও সে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির (University) মধ্যে গবেষণার অর্থ বরাদ্দ নিয়ে সংঘাতের মধ্যেই আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT) ছাড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ (Nobel Laureates) দম্পতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) ও এস্থার ডাফলো (Esther Duflo)। আগামী বছর তাঁরা যোগ দিচ্ছেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জুরিখে (UZH)। সেখানে তাঁরা একসঙ্গে গড়ে তুলবেন একটি নতুন ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকনমিকস’।

জুরিখ বিশ্ববিদ্যালয় শুক্রবার জানিয়েছে, ২০১৯ সালে নোবেলজয়ী এই দম্পতি ২০২৬ সালের ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগ দেবেন ‘লেমান ফাউন্ডেশন প্রফেসর অব ইকনমিকস’ হিসেবে। তাঁদের সঙ্গে থাকবেন ব্রাজিলের লেমান ফাউন্ডেশনের ২৬ মিলিয়ন সুইস ফ্রাঁ (প্রায় ৩২ মিলিয়ন ডলার) অনুদানে তৈরি নতুন কেন্দ্র, ‘লেমান সেন্টার ফর ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড পাবলিক পলিসি’।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফ্লোরিয়ান শয়ের এক্সে লিখেছেন, “নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো আমাদের দলে যোগ দিচ্ছেন, এটা জুরিখ বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক ঘটনা। তাঁদের আগমন আমাদের গবেষণার মান ও আন্তর্জাতিক মর্যাদাকে আরও বাড়াবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল শেপম্যান বলেন, “দু’জনেই বৈজ্ঞানিক তত্ত্বকে সমাজের কল্যাণের সঙ্গে যুক্ত করেছেন। আমাদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সংযোজন।”

Partha Goswami

11/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई