তৃতীয় প্রচেষ্টায় বিনয় ১৪৭ কেজি ওজন তুললেও রেফারি তা অবৈধ ঘোষণা করেন। যদিও তাঁর ১৪২ কেজির দ্বিতীয় প্রচেষ্টা সোনা জেতার জন্য যথেষ্ট ছিল।
ভারতের উদীয়মান প্যারা-পাওয়ারলিফটিং তারকা বিনয় শুক্রবার প্যারা-পাওয়ারলিফটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার (Para Powerlifting World Championships, Vinay wins gold medal ) পথে দুর্দান্ত পারফর্ম করেছেন। তাঁর সোনা এসেছে জুনিয়র ৭২ কেজি ওজন বিভাগে। সোনা জয়ের লড়াইয়ে তিনি তাঁর তিনটি প্রচেষ্টায় ১৩৭ কেজি, ১৪২ কেজি এবং ১৪৭ কেজি ওজন তুলেছেন।
তবে তৃতীয় প্রচেষ্টায় বিনয় ১৪৭ কেজি ওজন তুললেও রেফারি তা অবৈধ ঘোষণা করেন। যদিও তাঁর ১৪২ কেজির দ্বিতীয় প্রচেষ্টা সোনা জেতার জন্য যথেষ্ট ছিল। পোল্যান্ডের মিকোলাজ কোসিউবিনস্কি ১৪১ কেজি ওজন তুলে রুপো জিতেছেন। ব্রোঞ্জ পদক জিতেছেন ইকুয়েডরের সেবাস্তিয়ান এফ ১৩৭ কেজি ওজন নিয়ে।
বিনয়, গোরক্ষপুরের এক শ্রমিকের ছেলে। এটি ছিল তাঁর দ্বিতীয় বড় আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে সোনা জয়। এর আগে, তিনি মিশরের শার্ম আল-শেখে ২০২৪ সালের প্যারা পাওয়ারলিফটিং বিশ্বকাপে ৫৯ কেজি জুনিয়র বিভাগে ১২০ কেজি ওজন উত্তোলন করে সোনা জিতেছিলেন।
Partha Goswami
11/10/2025







