সেতু ভেঙে পড়ায় রাস্তার দু’দিকে আটকে পড়ে একাধিক বাস ও লরি। দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। গেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
অবরুদ্ধ দিঘা–নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক। শনিবার দুপুর ১টা নাগাদ মারিশদা থানা সংলগ্ন এলাকায় হঠাৎ করেই ভেঙে পড়ে একটি সেতু। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দিঘাগামী পর্যটকেরা।
সেতু ভেঙে পড়ায় রাস্তার দু’দিকে আটকে পড়ে একাধিক বাস ও লরি। দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। গেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
শনিবার হওয়ায় দিঘার পথে পর্যটকদের গাড়ির ঢল। সেই সমস্ত গাড়ি আটকে পড়েছে পথে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত ওই রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং বিকল্প পথের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
Partha Goswami
11/10/2025