‘আমরা বেঁচে আছি’, বিহারের ভোটার তালিকায় নিজেদের ‘মৃত’ দেখে সরকারি অফিসে ছুটলেন ৫ জন

SHARE:

অভিযোগ পাওয়ার পর বিডিও অরবিন্দ কুমার পদক্ষেপের আশ্বাস দেন। তিনি বুথ লেভেল অফিসার (বিএলও)-কে নির্দেশ দেন ফর্ম-৬ পূরণ করে দ্রুত তাঁদের নাম পুনর্বহাল করতে।

ভোটের প্রথম দফা (Elections) শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর মধ্যেই বিহারে (Bihar) চাঞ্চল্য। পাঁচ ভোটার বেঁচে থাকলেও তাদের ভোটার তালিকায় মৃত (Voters’ List) বলে দেখানো হয়েছে বলে অভিযোগ।

রাজ্যের পাঁচজন বাসিন্দা দেখেছেন ভোটার তালিকায় তাঁদের নামের পাশে লেখা ‘মৃত’ (Dead)! ঘটনাটি ঘটেছে ধোরাইয়া ব্লকের বাটসর গ্রামে।

যারা এমন অভিযোগ তুলেছেন তারা গ্রামের বুথ নম্বর ২১৬-র অন্তর্গত। এই পাঁচজন হলেন – মোহন সাহ (ক্রমিক ২), সঞ্জয় যাদব (১৭৫), রামরূপ যাদব (২১১), নরেন্দ্র কুমার দাস (৩৬৪) এবং বিষ্ণুবর প্রসাদ (৩৮০)। শুক্রবার বিডিও (BDO) অরবিন্দ কুমারের কাছে হাজির হন তারা। তাঁদের হাতে ছিল এক আবেদনপত্র, যাতে বড় অক্ষরে লেখা, “স্যার, আমরা বেঁচে আছি!” সামাজিক কর্মী ইন্দ্রদেব মণ্ডলের নেতৃত্বে তাঁরা এই অভিযোগ জানিয়েছেন যে, এই ভুলের কারণে ভোটের দিনে তাঁদের ভোটাধিকার প্রয়োগে বাধা পড়তে পারে।

অভিযোগ পাওয়ার পর বিডিও অরবিন্দ কুমার পদক্ষেপের আশ্বাস দেন। তিনি বুথ লেভেল অফিসার (BLO)-কে নির্দেশ দেন ফর্ম-৬ পূরণ করে দ্রুত তাঁদের নাম পুনর্বহাল করতে। তাঁর কথায়, “যোগ্য কোনও ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে না।”

Partha Goswami

11/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई