চলন্ত বাসে খিঁচুনি চালকের! নিয়ন্ত্রণ হারিয়ে, পরপর অটো-বাইক দুমড়ে মুচড়ে ছুটল বাস, ভয়াবহ ভিডিও

SHARE:

স্টিয়ারিং থেকে হাত সরে গেল, আর বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িগুলোকে ধাক্কা মেরে এগিয়ে যেতে থাকল (Bengaluru bus accident)। কিছুক্ষণ পর খালাসির চেষ্টায় কোনওক্রমে বাস থামানো সম্ভব হয়।

দিনের আলোয় ব্যস্ত রাস্তায় বাস চালাচ্ছিলেন চালক। হঠাৎ পিছন ঘুরলেন, মনে হল কাউকে হয়তো ডাকতে চাইছেন, কিন্তু তার আগেই শুরু হল খিঁচুনি। স্টিয়ারিং থেকে হাত সরে গেল, আর বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িগুলোকে ধাক্কা মেরে এগিয়ে যেতে থাকল (Bengaluru bus accident)। কিছুক্ষণ পর খালাসির চেষ্টায় কোনওক্রমে বাস থামানো সম্ভব হয়। কিন্তু ততক্ষণে বেঙ্গালুরুর রাস্তায় বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। আহতও হয়েছেন একাধিক।

এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral accident video)। জানা গেছে, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনাশঙ্করির দিকে যাচ্ছিল বাসটি। চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছের রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। ৩টি অটোরিকশা, ৩টি গাড়ি এবং কয়েকটি বাইকে ধাক্কা লাগে। বাইকগুলির চালক-সহ অটোর কিছু যাত্রীরাও আহত হয়েছেন বলে খবর। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অটো দুমড়ে মুচড়ে গিয়েছে। স্কুটি ও গাড়িগুলিরও ভগ্নদশা প্রায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা জানিয়েছে, সিজারের সময় চালক ভুলবশত এক্সেলেটর চেপে দেন, যার ফলে বাসের গতি বেড়ে দ্রুত এগিয়ে যায়। দুর্ঘটনার সময় বাসে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কেউ গুরুতরভাবে আহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত চলছে। সময়মতো স্থানীয়দের উপস্থিতি ও দ্রুত উদ্ধারকাজের জন্যই বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Partha Goswami

13/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई