‘ভবানীপুরে বিজেপি যাঁকে প্রার্থী করবে সেই জিতবে’! মমতাকে প্রাক্তন করার চ্যালেঞ্জ শুভেন্দুর

SHARE:

কয়েকদিন আগে শুভেন্দু জানিয়েছিলেন, দল চাইলে ভবানীপুরে তিনি লড়তে চান। এদিন শুভেন্দু বলেন, “ভবানীপুরে বিজেপি যাকে প্রার্থী করবে সেই জিতবে। কারণ এবার মমতার হার নিশ্চিত।”

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের (North Bengal) দুর্গত এলাকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সেই উত্তরবঙ্গে দাঁড়িয়েই ছাব্বিশের বিধানসভা ভোটে ভবানীপুরে (Bhabanipur) রাজনৈতিক ঝড় তোলার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ধুপগুড়ির বন্যাপীড়িতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাব। ছাব্বিশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব অন্তত ২০ হাজার ভোটে।”

কয়েকদিন আগে শুভেন্দু জানিয়েছিলেন, দল চাইলে ভবানীপুরে তিনি লড়তে চান। এদিন শুভেন্দু বলেন, “ভবানীপুরে বিজেপি যাকে প্রার্থী করবে সেই জিতবে। কারণ এবার মমতার হার নিশ্চিত।”

বর্তমানে রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত বিষয় SIR (Special Summary Revision of electoral rolls)। শুভেন্দু স্পষ্ট জানান,
“SIR-এর পরে ভবানীপুরের ভুয়ো ভোটার বাদ যাবে। ভোটার তালিকা সাফ হলেই বিজেপির জয় নিশ্চিত। মমতা হারবেন।”
তাঁর দাবি, ভবানীপুরের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই বিজেপির লিড রয়েছে। অতীতে (২০১৪ সালে) এই কেন্দ্রেই বিজেপি জয় পেয়েছিল, সে ইতিহাসও মনে করিয়ে দেন তিনি।

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। বলেন, “উনি কী করতে এসেছেন? মর্নিং ওয়াক করতে এসেছেন? কাজের কাজ কিছুই করছেন না।” তৃণমূল অবশ্য এই কটাক্ষকে পাত্তা দিতে নারাজ। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে, শুভেন্দু শুধু মিডিয়া স্টান্ট করছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দলের বিজয়া সম্মিলনী থেকে ভবানীপুরে প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে প্রার্থী হবেন। তাঁকে প্রচুর ভোটে জিতিয়ে আনতে হবে।”
এখানেই শেষ নয়। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আরও এক ধাপ এগিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ লক্ষ ভোটে জয়ী করব।”

Partha Goswami

16/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई