ফের ‘আই হেট ইন্ডিয়া’ সফর শুরু করুন! মোদী-মন্তব্যে আমেরিকা থেকে কটাক্ষ উড়ে এল রাহুলের দিকে

SHARE:

মোদী ট্রাম্পকে ভয় পান – এমনই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তার পাল্টা মার্কিন গায়িকা বলেন, নরেন্দ্র মোদী মোটেও ট্রাম্পকে ভয় পান না বরং তিনি আন্তর্জাতিক কূটনীতির দীর্ঘমেয়াদি খেলা ভাল করেই বোঝেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পক্ষে সওয়াল করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তুলোধনা করলেন মার্কিন গায়িকা মেরি মিলবেন (Mary Millben)। সম্প্রতি রাশিয়ান তেল ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দাবির পর রাহুল গান্ধী কটাক্ষ করেছিলেন মোদীকে। তারই কার্যত প্রত্যুত্তর দিয়েছেন মার্কিন গায়িকা!

মোদী ট্রাম্পকে ভয় পান – এমনই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তার পাল্টা মার্কিন গায়িকা বলেন, নরেন্দ্র মোদী মোটেও ট্রাম্পকে ভয় পান না বরং তিনি আন্তর্জাতিক কূটনীতির দীর্ঘমেয়াদি খেলা ভাল করেই বোঝেন।

রাহুল গান্ধী সম্প্রতি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ভয় পেয়ে তাঁর কথামতো চলেন। এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে – যেখানে তিনি বলেছেন, মোদী তাঁকে নাকি আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।

এরপরই রাহুলের বক্তব্যের জবাবে মেরি মিলবেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আপনি ভুল করছেন, রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ভয় পান না। তিনি দীর্ঘমেয়াদি কূটনীতির কৌশল বোঝেন। যেমন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার স্বার্থকে আগে রাখেন, তেমনই মোদীও ভারতের স্বার্থকেই অগ্রাধিকার দেন। এটাই প্রকৃত নেতৃত্ব।”

Partha Goswami

17/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई