১৪ বছর পর আসছেন মেসি! কলকাতার খোলনলচে বদলে গেলেও অটল কেবল শাসনের আসন

SHARE:

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শাসনভার গ্রহণ করলেন। আর তার চার মাসের মাথায় কলকাতায় পা রাখলেন ফুটবলের (Football) রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi Kolkata)। সেই দিনের পর কেটে গিয়েছে ১৪ বছর।

২০১১ সাল। ১৩ মে ছিল রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ। সেদিনই রাজ্যের রাজনীতিতে ইতিহাস লেখা হয়েছিল। ভেঙে পড়েছিল টানা ৩৪ বছরের বামদুর্গ। সেদিনের ভোট ফলাফলের পর বাংলার রাজনৈতিক মানচিত্রই বদলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শাসনভার গ্রহণ করলেন। আর তার চার মাসের মাথায় কলকাতায় পা রাখলেন ফুটবলের (Football) রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi Kolkata)। সেই দিনের পর কেটে গিয়েছে ১৪ বছর। গঙ্গা থেকে তিস্তা, মাতলা থেকে শিলাবতী অগণিত সময় ও স্মৃতির স্রোত বয়ে গেছে। চলতি বছর ডিসেম্বরে ফের একবার শহরে আসছেন বিশ্বকাপজয়ী মেসি। ১৪ বছর আগের সেই সফরটা ঠিক কেমন ছিল?

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের (Yuba Bharati Stadium) সেই রাত এক ঐতিহাসিক রাত। যেদিন মাঠে নেমেছিলেন মেসি। প্রতিপক্ষ ভেনেজুয়েলা। দর্শকাসনে গর্জে উঠেছিল শহর। গোল না পেলেও, নিজের জাদুকরী ছোঁয়ায় মাতিয়ে রেখেছিলেন সমগ্র গ্যালারি। তাঁরই তীক্ষ্ণ বাঁক নেওয়া কর্নার থেকে নিকোলাস ওটামেন্ডির দুরন্ত হেডে জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা (Argentina)।

তবে ম্যাচের বাইরেও অনেক গল্প ছিল। শহরের বুকে মেসির উপস্থিতি যেন উৎসবের আবহ তৈরি করেছিল। প্র্যাকটিসের মাঠে তাঁর প্রতিটি ছোঁয়া, হোটেলের লবিতে সংক্ষিপ্ত উপস্থিতি, সবই ছিল এক কিংবদন্তিকে কাছ থেকে দেখার সুযোগ। কলকাতা সেই ক’দিন মেসিময়, যেন ফুটবলের রাজপুত্র নিজেই নেমে এসেছিলেন গঙ্গার তীরে।

Partha Goswami

17/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई