CAA নিয়ে জোর কদমে প্রস্তুতি বিজেপির, রাজ্যে হতে চলেছে ৭০০ ক্যাম্প

SHARE:

 প্রতিটি ক্যাম্পে সাধারণ মানুষকে CAA সংক্রান্ত তথ্য দেওয়া হবে, পাশাপাশি কারা এই আইনের আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, সেই বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

বিধানসভা ভোটের আগেই রাজ্যে বড়সড় সাংগঠনিক তৎপরতা শুরু করল বিজেপি (BJP)। কেন্দ্রের CAA (নাগরিকত্ব সংশোধনী আইন)-কে সামনে রেখে রাজ্যে  (West Bengal) শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তুতি নিয়ে এবার জোরকদমে ময়দানে নামছে গেরুয়া শিবির।

এই লক্ষ্যে মঙ্গলবার রাজ্যজুড়ে বসেছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। মূল উদ্দেশ্য—CAA নিয়ে জনসংযোগ ও সহায়তার পরিকাঠামো গড়ে তোলা, যাতে সাধারণ মানুষ বিশেষ করে শরণার্থীরা সরাসরি নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন।

বিজেপি সূত্রে খবর, বাংলায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রায় ৭০০টি CAA ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে দল। প্রতিটি ক্যাম্পে সাধারণ মানুষকে CAA সংক্রান্ত তথ্য দেওয়া হবে, পাশাপাশি কারা এই আইনের আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, সেই বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

এই ক্যাম্পগুলিতে আবেদনপত্র পূরণে সহায়তা, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ এবং কারিগরি সহযোগিতা দেওয়া হবে। ক্যাম্পগুলির সুষ্ঠু পরিচালনার জন্য জেলা ও ব্লক স্তরের নেতৃত্বকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে।

এদিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় কী কী?

CAA ক্যাম্প কীভাবে পরিচালিত হবে – লোকেশন নির্বাচন, স্বেচ্ছাসেবক নিয়োগ, প্রযুক্তিগত সহায়তা, এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় কীভাবে করা হবে, তা নিয়েই প্রথম ভাগের আলোচনা হয়।

নাগরিকত্ব সার্টিফিকেট পেতে যেসব সমস্যা দেখা দিচ্ছে, যেমন—নথিপত্র ঘাটতি, ফর্ম ফিলাপে অসুবিধা, আবেদন প্রক্রিয়ায় জট—সেগুলির সমাধানে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হবে বলে খবর।

Partha Goswami

22/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई