ফের অগ্নিকাণ্ড কলকাতায়, ভাইফোঁটার সকালে আমহার্স্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেসে আগুন

SHARE:

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে আচমকা প্রিন্টিং প্রেসের দিক থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। কয়েক মিনিটের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

শহর কলকাতায় (Kolkata) ফের অগ্নিকাণ্ড (Fire Incident)। ভাইফোঁটার দিন আতঙ্ক ছড়াল আমহার্স্ট স্ট্রিটে (Amherst Street)। এদিন সকালে আগুন লাগে একটি প্রিন্টিং প্রেসে (Printing Press)। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বেশ কিছু দোকানও।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আগুন লাগে আমহার্স্ট স্ট্রিটের ওই প্রিন্টিং প্রেসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের (Fire Brigade) চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে আচমকা প্রিন্টিং প্রেসের দিক থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। কয়েক মিনিটের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

যে এলাকায় এই ঘটনা ঘটেছে তা জনবহুল। তাই স্বাভাবিক কারণে আতঙ্ক ছড়ায় চারদিকে। কিন্তু কীভাবে এই আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। যদিও তা যাতে আরও ভয়াবহ আকার না নিতে পারে, সেই কারণে আশপাশের দোকানদাররা দ্রুত জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

দমকলের অনুমান, প্রিন্টিং প্রেসের ভিতরে কালি, কাগজ ও রাসায়নিকসহ নানা দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়াতে শুরু করেছিল। তবে ভাগ্যের বিষয়, ভিতরে কেউই আটকে নেই।

ঘটনাস্থলের পাশে বেশ কয়েকটি খাবারের দোকান থাকায় গ্যাস সিলিন্ডারগুলি দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে, যাতে বড় বিপদ এড়ানো যায়। ঠিক কীভাবে আগুনের সূত্রপাত, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখছে।

Partha Goswami

23/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई