‘ব্রেনডেড ইন্ডিয়ান’ পোস্টে সহমত মহুয়ার, বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ

SHARE:

একজন ‘নেট’ নামে এক্স-এ লিখেছিলেন— “এইভাবে ব্রেনডেড ইন্ডিয়ানরা (Brain Dead) আমাদের সুন্দর পশ্চিমী দেশগুলোকে আবর্জনায় পরিণত করছে, তাদের রিটার্ডেড দীপাবলি গারবেজ দিয়ে, যার আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই।”

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) আবারও বিতর্কের কেন্দ্রে। বিদেশে দীপাবলি (Diwali) উদযাপন নিয়ে এক বর্ণবিদ্বেষমূলক পোস্টের ‘সমর্থন’ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়া ওই মন্তব্যকে কেন্দ্র করে নেটদুনিয়া এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল সমালোচনা।

ঘটনা হল, একজন ‘নেট’ নামে এক্স-এ লিখেছিলেন— “এইভাবে ব্রেনডেড ইন্ডিয়ানরা (Brain Dead) আমাদের সুন্দর পশ্চিমী দেশগুলোকে আবর্জনায় পরিণত করছে, তাদের রিটার্ডেড দীপাবলি গারবেজ দিয়ে, যার আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই।”

এই পোস্টের নীচে মহুয়া মৈত্রের উত্তর ছিল, “I agree” অর্থাৎ আমি একমত। এর পরেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজেপি অভিযোগ করে, সাংসদ হিসেবে মহুয়া ভারত ও হিন্দু সংস্কৃতিকে বারবার অপমান করেছেন।

বিজেপির রাজ্য ইউনিটের এক বিবৃতিতে বলা হয়েছে, “যিনি একসময় বলেছিলেন বাংলাদেশ ভারতের চেয়ে ভাল, যিনি জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছেন বিলাসবহুল ব্যাগের বিনিময়ে, তিনিই এখন দীপাবলির বিরুদ্ধে মন্তব্যে সম্মতি জানাচ্ছেন।”

বিজেপি আরও অভিযোগ করে, “এই সেই মহুয়া মৈত্র, যিনি মা কালীকে ‘মাংস ও মদের দেবী’ বলেছিলেন, যাঁদের শাসনে বাংলায় দীপাবলিতে পটকা ফাটাতে গিয়ে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, কালীমন্দিরে হামলাও হয়েছে।”

বিতর্কের মুখে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স-এ ব্যাখ্যা দিয়ে লেখেন— “আমার টুইটার ফিডে একাধিক ভিডিও ছিল। আমি ‘I agree’ লিখেছিলাম ঠিক নীচের একটি ভিডিওর জন্য, কিন্তু ভুলবশত ওই বর্ণবিদ্বেষমূলক পোস্টে চলে যায়। সম্পূর্ণ ভুল হয়েছে আমার। ট্র্যাভেল করছিলাম, বুঝিনি। দুঃখিত।”

তাঁর এই ব্যাখ্যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। কেউ বলেছেন, “সত্যি ভুল হতেই পারে, অন্তত সাহস করে স্বীকার করেছেন।” আবার কেউ কটাক্ষ করেছেন, “যদি বলতেন, ‘ইন্টার্ন পোস্ট করেছে’, সেই অজুহাতটা বেশি বিশ্বাসযোগ্য হত!” এই বিতর্কে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Partha Goswami

24/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई