দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

SHARE:

দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

এমন ঘটনা বঙ্গ রাজনীতিতে খুব একটা দেখা যায়নি। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

‘২১ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের পর ১১ জুন মুকুল বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘দলত্যাগী’ মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার বিরোধিতা করে একটি মামলাও সুপ্রিম কোর্টে দায়ের হয়।

অন্যদিকে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলায় রায় দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানিয়েছিলেন, মুকুল বিজেপিতেই আছেন। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না। কিন্তু, বৃহস্পতিবার বিমানের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায়, দলত্যাগ বিরোধী আইন অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে বিরোধীদের করা আবেদন খতিয়ে দেখে আদালত শুধু মুকুলের বিধায়ক পদই খারিজ করেনি, বাতিল করেছে বিধানসভার অধ্যক্ষের আগের সিদ্ধান্তও।

২০২১ সালে এই বিতর্কের সূচনা। বিজেপি বিধায়ক অম্বিকা রায় প্রথম আদালতের দ্বারস্থ হন। অভিযোগ ছিল, বিজেপির টিকিটে নির্বাচিত হয়েও মুকুল রায় তৃণমূলে যোগ দিয়ে দলত্যাগ করেছেন, তবু তাঁকেই করা হয়েছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান। প্রথাগত এই পদটি বিরোধী দলের বিধায়কের জন্য বরাদ্দ থাকে। তাই মুকুলের চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন তোলেন অম্বিকা।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তখন জানান, মুকুল এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপির সদস্য, তাই তাঁর পদ খারিজের প্রশ্ন ওঠে না। কিন্তু বিরোধীরা এই যুক্তি মানেনি।

Partha Goswami

13/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today