এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়াল ধসে এক বছরের এক শিশুও নিহত হয়েছে বলে খবর। শিশুটির মা এবং এক প্রতিবেশীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা-সহ বাংলাদেশের (Bangladesh Earthquake) নানা প্রান্ত কাঁপিয়ে ভয়াবহ ভূমিকম্প (Bangladesh Earthquake Death)। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে (Dhaka News)। পুরনো ঢাকার বংশালে একটি ভবনের সানশেড ভেঙে তিন পথচারী-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়াল ধসে এক বছরের এক শিশুও নিহত হয়েছে বলে খবর। শিশুটির মা এবং এক প্রতিবেশীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। কেন্দ্রস্থল ঢাকার ৭০ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী। মার্কিন ইউএসজিএসের দাবি, রিখটার স্কেলে তীব্রতা ৫.৫; কেন্দ্র নরসিংদীর ঘোড়াশাল।
ভূমিকম্পে ঢাকার বহু এলাকায় ফাটল, ধস, বিপজ্জনক হেলে পড়া ভবনের খবর মিলেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘‘ঢাকাসহ নানা জেলায় ভবনের গায়ে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে।’’
যে সব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেগুলি হল, ঢাকা, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালি, বগুড়া, বরিশাল, মাগুরা, মৌলভীবাজার। কম্পন স্থায়ী হয় কয়েক সেকেন্ড। কিন্তু তীব্রতা এতটাই ছিল যে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ।
কোথায় কী ঘটল
- বংশালের কসাইটুলিতে পাঁচতলা বাড়ির রেলিং ভেঙে পড়ে আতঙ্ক ছড়ায়।
- উত্তরা সেক্টর-১১–র একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় চারদিকে বড় ফাটল।
- পঙ্গু হাসপাতালের সামনের অংশে ওপরে পর্যন্ত দীর্ঘ ফাটল দেখা গেছে।
- খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন আহত।
- সূত্রাপুরের স্বামীবাগে আটতলা ভবন পাশের ভবনের দিকে হেলে পড়েছে।
- কলাবাগানের আবেদখালি রোডে সাততলা একটি ভবন হেলে পড়েছে।
Partha Goswami
21/11/2025







