স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ের নিয়ে জল গড়িয়েছে অনেকদূর। গত ২৩ নভেম্বর দুজনের বিয়ের তারিখ ছিল। ওইদিন সকালে স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়।
স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ের নিয়ে জল গড়িয়েছে অনেকদূর (Smriti Mandhana-Paalash Muchhal)। গত ২৩ নভেম্বর দুজনের বিয়ের তারিখ ছিল। ওইদিন সকালে স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়। কিন্তু তারপরই একের পর এক বিতর্ক জড়াতে শুরু করে তারকা জুটিকে ঘিরে। অনেকরকম জল্পনাই চলছিল। অবশেষে এই নিয়ে প্রথমবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সবটা স্পষ্ট করলেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা বিবৃতিতে স্মৃতি লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে মিডিয়ায় আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা ধরনের অজানা ও বিভ্রান্তির খবর ছড়িয়ে পড়েছে। এই কারণে আমার মনে হল, আমার নিজেরই সঠিক তথ্যটা প্রকাশ করা উচিত। আমার জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। তবে, এই মুহূর্তে কোনও রাখঢাক না করেই বলতে চাই, যে বিয়ে বাতিল (Smriti Mandhana Wedding Called Off) করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি সবাইকে অনুরোধ করছি, এই বিষয় নিয়ে আলোচনা এখনই বন্ধ হোক। আর কোনও অযথা জল্পনা তৈরি করবেন না। আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি দুই পরিবারের ব্যক্তিগত জীবন ও গোপনীয়তাকে সম্মান করুন। আমরা একটু সময় চাইছি, যাতে আমরা নিজেদের জীবনে এগিয়ে যেতে পারে।’
স্মৃতি (Smriti Mandhana-Paalash Muchhal) আরও বলেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের জীবনে একটি বড় লক্ষ্য বা উদ্দেশ্য আছে যা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আমার জীবনের ক্ষেত্রে, সেই লক্ষ্য হল দেশের হয়ে খেলতে থাকা এবং দেশের জন্য সাফল্য অর্জন করা। আমার এই লক্ষ্য সব সময়ই প্রাধান্য পাবে এবং আমি সেটিকে বজায় রেখে চলব। দেশের হয়ে খেলা এবং জয়ের মাধ্যমে দেশের জন্য গৌরব অর্জন করা আমার জন্য সবচেয়ে বড় প্রাধান্য। এই লক্ষ্যই আমার জীবনের মূল ফোকাস এবং এটি ভবিষ্যতেও পরিবর্তিত হবে না।
এই সময় আমি সকল সমর্থক ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবসময় আমাকে সমর্থন করেছেন এবং এই সমর্থন আমার জন্য গুরুত্বপূর্ণ। এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার, নতুন অধ্যায় শুরু করার এবং নিজের জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ দেওয়ার। আশা করি, সবাই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আমাদের নিজস্ব গতিতে এগোতে সাহায্য করবেন।
Partha Goswami
07/12/2025







