কলকাতায় বিজয় র‍্যালি, বাইক মিছিলে বিজয়ের মাস উদযাপনে নৌবাহিনীর বিশেষ উদ্যোগ

SHARE:

অনুষ্ঠানে ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অসামান্য সাহস, আত্মত্যাগ ও দৃঢ় মনোবলের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

১৯৭১-এর ঐতিহাসিক বিজয়কে সম্মান জানাতে এবং বিজয় দিবস ২০২৫-এর উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করতে আজ কলকাতার বিজয় দুর্গে (Vijay Durga) বিশেষ অনুষ্ঠান আয়োজন করল ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ইস্টার্ন কমান্ড। এই Curtain Raiser অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল সেই উদযাপন, যা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধে (India Pakistan) ভারতীয় সশস্ত্র বাহিনীর অসামান্য সাহস, আত্মত্যাগ ও দৃঢ় মনোবলের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন মেজর জেনারেল ভঙ্গুরু রাঘু, এসএম, ভিডিভিএসএম, এমজিজিএস।

তাঁদের কথায়, “১৯৭১-এর যুদ্ধ শুধু সামরিক জয়ে সীমাবদ্ধ ছিল না, ছিল মানবতার বিজয়ও। ভারতীয় সৈনিকদের বীরত্ব, আত্মবলিদান এবং নিষ্ঠা আজও দেশের প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করে।” তাঁরা আরও জানান, শহিদ ও বীর যোদ্ধাদের পরিবারগুলির অবদান দেশ কখনও ভোলেনি এবং ভবিষ্যৎ প্রজন্মকেও এই ইতিহাস জানতে হবে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিজয় বাইক র‍্যালি, যা আজই কলকাতায় পৌঁছেছে। মোট ১৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিভিন্ন জায়গা, যেমন গুয়াহাটি, তেজপুর, শিলং, শিলিগুড়ি, মালদহ, নবগ্রাম অতিক্রম করে কলকাতার বিজয় দুর্গে এসে শেষ হয়। র‍্যালির প্রতিটি ধাপে রাইডাররা বিভিন্ন যুদ্ধ জাহাজ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন, যার মধ্যে ছিল অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল (আগরতলা), করিমগঞ্জ মনোলিথস, কিলাপাড়া ওয়ার মেমোরিয়াল, বগরা ওয়ার মেমোরিয়াল, হিলি ওয়ার মেমোরিয়াল ইত্যাদি।

র‍্যালির লক্ষ্য ছিল নতুন প্রজন্মের সামনে ১৯৭১-এর বিজয়গাথা তুলে ধরা, দেশভক্তি জাগিয়ে তোলা এবং সেনাবাহিনী কীভাবে দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তা তুলে ধরা।

আগামী অনুষ্ঠানসূচি

১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মিলিটারি ট্যাটু, এবং ১৬ ডিসেম্বর রাজ্যের রাজ্যপাল বিজয় স্মারকে শ্রদ্ধা নিবেদন করবেন।

Partha Goswami

07/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today