Ind vs SA: আজ প্রথম টি-২০ ম্যাচ, জেনে নিন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

SHARE:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ আজ কাটকে। বিশ্বকাপ মাথায় রেখে দল বাছাইয়ে দু’টি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন হেডকোচ গৌতম গম্ভীর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ আজ কাটকে। বিশ্বকাপ (T20 World Cup 2026) মাথায় রেখে দল বাছাইয়ে দু’টি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন হেডকোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। জিতেশ শর্মা (Jitesh Sharma) নাকি সঞ্জু স্যামসন (Sanju Samson), হর্ষিত রানা (Harshit Rana) নাকি অর্শদীপ সিং (Arshdeep Singh)—এই জোড়া নির্বাচনের দিকে বিশেষজ্ঞদের নজর থাকবে।

প্রথম একাদশে বেশ কিছু জায়গা একেবারে পাকা। যেমন, ওপেনিং। একপ্রান্তে থাকছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। অন্য প্রান্তে সঞ্জুর বদলে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি শুভমান গিলের (Shubman Gill)। চোট কাটিয়ে দলে ফেরার পর গিলের উপরেই আস্থার দেখাচ্ছে টিম ম্যানেজমেন্টএকদিকে স্ট্রাইক রেট ধরে রাখবেন অভিষেক শর্মা, অন্যদিকে ইনিংস অ্যাংকর করবেন টিমের সহ-অধিনায়ক।

নম্বর তিনে স্বাভাবিকভাবেই থাকছেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আক্রমণাত্মক ব্যাটিং ও ইনিংসের গতি নিয়ন্ত্রণদুই ভূমিকাই তাঁকে পালন করতে হবে। চার নম্বরে পছন্দ তিলক বর্মা (Tilak Varma)। বাঁ-হাতি ব্যাটার হওয়ায় স্পিনের বিরুদ্ধে ভারসাম্য রাখবেন বলে আশা।

উইকেটকিপারের জায়গা জুটবে ছ’নম্বরে। সঞ্জু ওপেনার হলেও জিতেশের ফিনিশিং ক্ষমতা (Finisher Role) টিম ম্যানেজমেন্টের কাছে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম বল থেকেই ছক্কা হাঁকানোর ক্ষমতায় এগিয়ে তিনি। ফলে এই ম্যাচে স্যামসনের বাইরে থাকার প্রভূত সম্ভাবনা।

দলের ব্যালান্স ফেরাবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পাঁচ নম্বরে ব্যাটিং, সঙ্গে বল হাতে চার ওভারঅলরাউন্ডার হিসেবে তাঁর উপস্থিতিতে কম্বিনেশন মজবুত। এরপর থাকছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। বাঁ-হাতি স্পিনার হিসেবে সাশ্রয়ী বোলিং, সঙ্গে ব্যাটিং ডেপথদু’দিকেই অবদান রাখবেন।

Partha Goswami

09/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today