শর্তসাপেক্ষে গঙ্গাসাগর ও ঝাড়গ্রামে সভার অনুমতি পেলেন শুভেন্দু! কী বলল হাইকোর্ট

SHARE:

শুভেন্দুর দাবি, গত সাড়ে চার বছরে এভাবেই ১০১টি মামলা করতে হয়েছে কর্মসূচির অনুমতি পেতে।

শর্তসাপেক্ষে গঙ্গাসাগরে কর্মসূচি করার অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari,  Gangasagar  Jhargram)। বুধবার কলকাতা হাইকোর্টের Calcutta High Court) বিচারপতি কৃষ্ণা রাও শুভেন্দুর আবেজন মঞ্জুর করে জানান, দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ ৭ হাজার সমর্থক নিয়ে কর্মসূচি করা যাবে। পাশাপাশি ৫০টি মাইক ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।

আদালতের অনুমতি পাওয়ার পরই এদিন গঙ্গাসাগরে পৌঁছে যান বিরোধী দলনেতা। কপিলমুনির আশ্রমে পুজোও দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে।

এরই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঝাড়গ্রামে শুভেন্দুর সভার অনুমোদন দিতে হবে মহকুমা শাসককে। বিচারপতি জানান, মহকুমা শাসক জানিয়েছেন, পুলিশের ছাড়পত্র না পাওয়ায় এখনও অনুমতি দেওয়া হয়নি।
কিন্তু সেই ছাড়পত্র বিবেচনার সময়সীমা ২৬ ডিসেম্বর পর্যন্ত।

আর এখানেই তৈরি হয়েছে সমস্যা। আদালত সূত্রের খবর, ২৬ ডিসেম্বরের আগেই শীতের ছুটিতে ঢুকে যাচ্ছে হাইকোর্ট। অবসরকালীন বেঞ্চ বসবে ২৯ ডিসেম্বর। ফলে, সেদিন যদি অনুমতি না দেওয়া হয়, মামলাকারীর আর আদালতে ফেরার সুযোগ থাকবে না। এই অস্বস্তিকর পরিস্থিতি বিবেচনা করেই আদালত সরাসরি অনুমতি প্রদানের নির্দেশ দিয়েছে।

এ দিকে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অভিযোগ করেন, জনসভা, মিছিল, এমনকি পুজোর অনুষ্ঠানে যোগ দিতেও আদালতের দ্বারস্থ হতে হচ্ছে তাঁকে।

বিধায়ক ও বিজেপির অন্যতম মুখ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় নিয়মিত রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন শুভেন্দু। অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসনের তরফে সময়মতো অনুমতি মেলে না। তাই বিকল্প পথ, আদালত। ঝাড়গ্রাম ও গঙ্গাসাগরের ক্ষেত্রেও তার পুনরাবৃত্তি হল।
হাইকোর্টে মামলা করে মিলল অনুমোদন। শুভেন্দুর দাবি, গত সাড়ে চার বছরে এভাবেই ১০১টি মামলা করতে হয়েছে কর্মসূচির অনুমতি পেতে।

Partha Goswami

24/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today