নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে শাসানি শুভেন্দুর! মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ

SHARE:

নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে কার্যত শাসান শুভেন্দু অধিকারী। অভিযোগ – বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে।

নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে শাসানি শুভেন্দুর! মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ

রাজ্য পুলিশের (WBP) বিরুদ্ধে বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগের তালিকা কম নয়। তবে শনিবার নিজের ক্ষোভ উগরে দিতে সরাসরি থানাতেই গেলেন বিজেপি বিধায়ক (BJP MLA)। নন্দীগ্রাম থানায় (Nandigram Police Station) গিয়ে পুলিশকে কার্যত শাসান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগ – বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার নন্দীগ্রামের ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের (TMC) তরফ থেকে ‘উন্নয়নের পাঁচালি’র প্রচার করা হচ্ছিল। অভিযোগ, সেই মিছিলে যে ট্যাবলো (Tablo) ছিল তা ভাঙচুর করেছে বিজেপির লোকেরা। সেই সূত্রেই দলীয় কর্মী তথা মণ্ডল সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। তবে বিজেপির (BJP) পাল্টা অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসিয়ে এই গ্রেফতারি করেছে পুলিশ।

এদিন নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ”চটিচাটা পুলিশ। তৃণমূলের (TMC) টোটোতে কেউ হাতই দেয়নি। পুকুরে পড়ে ফ্লেক্স ছিঁড়েছে। আর মিথ্যে মামলা চাপিয়ে গ্রেফতারি করেছে।” তাঁর কটাক্ষ, যার কথায় এই গ্রেফতারি হয়েছে সে কলেজ যায় না, পড়াশোনা করে না। রাতদিন এইসব করে বেড়ায় আর পুলিশ থরথর করে কাঁপে।

অভিযুক্তের পরিবারের দাবি, যে সময় তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয় সেই সময়ে কেউ পুলিশের পোশাক (Police Uniform) পরে আসেনি, সিভিল ড্রেসে (Civil Dress) এসেছিল। তাদের বডিক্যামও ছিল না। এই বিষয়ের তীব্র প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর সরাসরি অভিযোগ, পুলিশ নিজে আইনভঙ্গ করেছে। এভাবে কাউকে কীভাবে সাদা পোশাকে গিয়ে গ্রেফতার করা হতে পারে, সেই প্রশ্ন তাঁর।

পুলিশকে তুলোধনা করে শুভেন্দুর সংযোজন – এরাও পড়াশোনা করেনি, বাবা-মা করায়নি। তৃণমূল আর আইপ্যাক করিয়েছে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা ফের একবার দাবি করেন, আগামী এপ্রিল মাসের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না, আইপ্যাকও থাকবে না। তখন সব হিসেব হবে, ফল ভোগ করতে হবে।

Partha Goswami

27/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today