হ্যাপি বার্থ ডে ভাইজান! ৬০-এ সলমনের জন্মদিনে আলোয় সেজে উঠল বান্দ্রা-ওরলি সি লিঙ্ক

SHARE:

৬০ বছরে পা দিলেন বলিউডের ভাইজান সলমন খান। জন্মদিনে আলোয় সেজে উঠল বান্দ্রা-ওরলি সি লিঙ্ক, পানভেলে কেক কাটলেন পাপারাৎজিদের সঙ্গে।

হ্যাপি বার্থ ডে ভাইজান! ৬০-এ সলমনের জন্মদিনে আলোয় সেজে উঠল বান্দ্রা-ওরলি  সি লিঙ্ক | Happy Birthday salman khan Bandra-Worli Sea Link Lights Up as  bhaijaan Turns 60

শুভ জন্মদিন সলমন খান (Salman Khan)। দেখতে দেখতে জীবনের ৬০ বছরে পা দিলেন বলিউডের ‘ভাইজান’ (Salman Khan Birthday)। ২৭ ডিসেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে কার্যত চাঁদের হাট বসেছিল মায়ানগরীতে। বলিউডের তাবড় তারকা থেকে শুরু করে ক্রীড়াজগতের পরিচিত মুখ, সবাই হাজির ছিলেন সলমনের জন্মদিনের উদযাপনে।

প্রতি বছরই সলমনের জন্মদিন মানেই বড়সড় উদযাপন। আগেই তিনি জানিয়েছিলেন, বছরভর চলা পারিবারিক আনন্দের পর্ব তাঁর জন্মদিনের মধ্য দিয়েই শেষ হয়। এবছর সেই উদযাপন শুরু হয়ে গিয়েছে শুক্রবার রাত থেকেই। তাঁর ৬০তম জন্মদিনকে ঘিরে উৎসবের আবহ ছিল গোটা মুম্বই জুড়েই।

সলমনের জন্মদিন উপলক্ষে আলোর সাজে ঝলমল করে ওঠে আরব সাগরের উপর অবস্থিত বান্দ্রা-ওরলি সি লিঙ্ক। আলোকসজ্জায় একদিকে ফুটে ওঠে সলমনের ছবি, অন্যদিকে লেখা, ‘হ্যাপি বার্থ ডে ভাই’। এই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মূল উদযাপনের আয়োজন ছিল পানভেলের ফার্ম হাউসে। সেখানে পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে ঘরোয়া উদযাপন হলেও পাপারাৎজিদের নিরাশ করেননি সলমন। বাইরে বেরিয়ে তাঁদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি।

এই বিশেষ দিনে সলমনের লুকও নজর কেড়েছে সকলের। বর্তমানে ‘গালওয়ান’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও শুক্রবার রাতে তাঁকে দেখা যায় একেবারে ক্লিন-শেভেন লুকে। বরাবরের মতোই তাঁর পোশাক ছিল সাদামাটা, কালো টি-শার্ট, নীল ডেনিম এবং হাতে তাঁর পরিচিত ট্রেডমার্ক ব্রেসলেট।

জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। স্ত্রী সাক্ষী এবং কন্যা জিভাকে সঙ্গে নিয়ে সলমনের জন্মদিন উদযাপনে শামিল হন তিনি। ধোনির জন্মদিনে যেমন সলমন হাজির থাকেন, তেমনই ভাইজানের জন্মদিনেও উপস্থিত থাকতে ভোলেননি মাহি।

বলিউডের পার্টিতে সচরাচর দেখা না গেলেও, সলমনের জন্মদিনে হাজির ছিলেন তব্বু। একাই পার্টিতে ঢুকতে দেখা যায় তাঁকে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন রণদীপ হুডাও। ভিড়ের কারণে সাংবাদিক ও সাধারণ মানুষের ভিড়ে তাঁদের গাড়ি কিছু সময় আটকে পড়ে।

পরিবারের সদস্যরাও ছিলেন এই উদযাপনের অংশ। ঘটনাচক্রে ২৭ ডিসেম্বর সলমনের ভাগ্নী আয়াতেরও জন্মদিন। ফলে মামা ও ভাগ্নীর জন্মদিন একসঙ্গেই পালিত হয়, যা উদযাপনকে আরও সুন্দর করে তুলেছে।

Partha Goswami

27/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today