SIR: ৫৮ লক্ষ নাম বাদ! কমিশনের কাছে ব্যাখ্যা চাইলেন চন্দ্রিমা, অরূপের খোঁচা, ‘এটা বিজেপির অফিস’

SHARE:

শুনানির স্থান নির্ধারণ করা নিয়েও কমিশনকে আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বহু ক্ষেত্রেই শুনানির জন্য ভোটারদের ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে যেতে বলা হচ্ছে।

SIR: ৫৮ লক্ষ নাম বাদ! কমিশনের কাছে ব্যাখ্যা চাইলেন চন্দ্রিমা, অরূপের খোঁচা,  'এটা বিজেপির অফিস' | TMC Questions Deletion of 58 Lakh Names from Voter  List at ceo office

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে গুরুতর প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-কে (CEO Office) চিঠি দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তাঁর অভিযোগ, এএসডিডি (ASDD) ক্যাটাগরিতে ইআরও নেট থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, যা কোনও জেলা বা স্থানীয় স্তরের সিদ্ধান্ত নয়, বরং কেন্দ্রীয় স্তরের প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে।

চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) প্রশ্ন, “এই নামগুলি বাদ দেওয়া হল কেন? এটা কি সেই উদ্দেশেই করা হচ্ছে, যার ইঙ্গিত কিছু রাজনৈতিক দল আগেই দিয়েছিল – যে দু কোটি নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ যাবে?” তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই ধরনের প্রক্রিয়া তাঁরা কোনও ভাবেই মেনে নেবেন না।

তিনি আরও অভিযোগ করেন, এর মাধ্যমে কার্যত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)-দের ক্ষমতা খর্ব করা হচ্ছে। তাঁর বক্তব্য, “ফার্স্ট অ্যাপিলেট অথরিটি হল ডিইও (DEO)। কিন্তু যদি ইআরও স্তরেই নাম ‘ডিসপোজ’ করে দেওয়া হয়, তাহলে ডিইও-র ভূমিকা কোথায়?”

এদিকে শুনানির স্থান নির্ধারণ করা নিয়েও কমিশনকে আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি বলেন, বহু ক্ষেত্রেই শুনানির জন্য ভোটারদের ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে যেতে বলা হচ্ছে। “একজন বয়স্ক মানুষ বা শারীরিকভাবে দুর্বল নাগরিকের পক্ষে এত দূরে গিয়ে শুনানিতে হাজির হওয়া কি আদৌ সম্ভব?” এই প্রশ্নও তোলেন তিনি।

Partha Goswami

27/12/2025

 

Vnn Times Today
Author: Vnn Times Today