SIR: প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত কমিশনের

SHARE:

ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন।

sir hearing begins in the state on saturday only bakura is left out why |  শনিতে রাজ্যে শুরু SIR-এর শুনানি, বাদ কেবল বাকুঁড়া, কেন? - Calcutta News  Digital

এসআইআর (SIR West Bengal) প্রক্রিয়ায় ‘আনম্যাপড’ (Unmapped Voters) হিসেবে চিহ্নিতদের মধ্যে যাঁদের ২০০২-এর ভোটার তালিকার (Voter List) সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকারের যোগসূত্র রয়েছে অথচ প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি, তাঁদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিল কমিশন।

ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন।

শনিবার থেকে পশ্চিমবঙ্গে (West Bengal) ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ডাকা হবে সেই সব ভোটারদেরই (Voters), যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ‘ম্যাপিং’ (Un Mapped) করা যায়নি। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় ৩২ লক্ষ।

শুনানির জন্য গোটা রাজ্যে তৈরি করা হয়েছে প্রায় ৩২৩৪টি কেন্দ্র। প্রতিটি বিধানসভা (Assembly) এলাকায় গড়ে ১১টি করে শুনানি কেন্দ্র। মঙ্গলবার সকাল ১০টা থেকেই শুরু হয়েছে এই প্রক্রিয়া। শুনানি কেন্দ্রে উপস্থিত থাকছেন সংশ্লিষ্ট ইআরও, এইআরও এবং কমিশন নিযুক্ত এক জন করে মাইক্রো রোল অবজার্ভার।

এই মাইক্রো অবজার্ভার নিয়োগ ঘিরেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ‘দিল্লির লোক’ এনে এই পদে নিয়োগ করছে নির্বাচন কমিশন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ-দের সঙ্গে বৈঠকে মমতা বলেন, “আমি শুনেছি অনেক কেন্দ্রীয় সরকারি কর্মীকে নিয়োগ করা হয়েছে। কারা তাঁরা, কোথায় কাজ করেন, কোথায় থাকেন— সব খোঁজ রাখতে হবে। আমরা সহযোগিতা করব, কিন্তু বিস্তারিত তথ্য চাই। রাজ্যকে না জানিয়ে ইচ্ছা করেই এই কাজ করছে কমিশন।”

কলকাতায় বিভিন্ন সরকারি দফতর ও কলেজ ভবনে শুনানি কেন্দ্র চলছে। জেলাগুলিতে শুনানি চলছে বিডিও অফিস ও ব্লক স্তরের সরকারি দফতরগুলিতে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার জন্য প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নেয় কমিশন। কলকাতার নজরুল মঞ্চে দু’দফায় এই মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণও দেওয়া হয়।

কমিশনের তরফে জানানো হয়, এই মাইক্রো অবজার্ভারেরাই মূলত শুনানি প্রক্রিয়ার উপর নজরদারির দায়িত্বে থাকবেন। তাঁরা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী। যদিও প্রাথমিক ভাবে অন্য রাজ্যের কর্মীদের আনার কথা শোনা গেলেও, সিইও দফতর স্পষ্ট করেছে, যাঁদেরই মাইক্রো অবজার্ভার হিসাবে নিয়োগ করা হচ্ছে, তাঁরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।

বস্তুত, আনম্যাপড ভোটারের যাঁদের ডাকা হয়েছে তাঁরা যদি সিএএ (CAA) সার্টিফিকেট দাখিল করতে পারেন, তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম থাকবে বলে জানিয়েছেন সিইও মনোজ আগর‌ওয়াল।

Partha Goswami

27/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today