SIR: একই দিনে খসড়া ও অসঙ্গতির তালিকা কীভাবে? ইসিআই-কে ‘হোয়াটসঅ্যাপ কমিশন’ বললেন অভিষেক

SHARE:

অভিষেকের দাবি, এই তালিকা সংক্রান্ত একাধিক স্ক্রিনশট তাঁদের কাছে রয়েছে। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নামের বানানে ভুল রয়েছে, অথবা বাবার বয়সের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্যে অসঙ্গতি রয়েছে। কিন্তু অভিষেক প্রশ্ন তোলেন, “একই দিনে কোন জাদুকাঠির ছোঁয়ায় খসড়া ভোটার তালিকা (Draft Voter List) আর অসঙ্গতির তালিকা তৈরি হয়ে গেল?”

SIR: একই দিনে খসড়া ও অসঙ্গতির তালিকা কীভাবে? ইসিআই-কে 'হোয়াটসঅ্যাপ কমিশন' বললেন  অভিষেক | abhisekh banerjee called election commission a whatsapp commission

বাংলার ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে জাতীয় নির্বাচন কমিশনের (ECI) ভূমিকা সন্দেহজনক বলে আবার দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তাঁর অভিযোগ, কোনও সরকারি বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ ছাড়াই তথাকথিত ‘অসঙ্গতি’ সংক্রান্ত তালিকা হোয়াটসঅ্যাপে (Whatsapp) ছড়িয়ে দেওয়া হয়েছে।

এসআইআরের (SIR) শুনানি পর্ব শুরু হয়েছে রাজ্যে। এই আবহে শনিবার সাংবাদিক বৈঠক করে কমিশনের কাজ প্রসঙ্গে অভিষেক বলেন, “অসঙ্গতি বলে একটা তালিকা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনও সরকারি বিজ্ঞপ্তি নেই। হোয়াটসঅ্যাপে সকলের সঙ্গে শেয়ার করা হচ্ছে। এটা নির্বাচন কমিশন নয়, এটা হোয়াটসঅ্যাপ কমিশন (Whatsapp Commission)।”

অভিষেকের দাবি, এই তালিকা সংক্রান্ত একাধিক স্ক্রিনশট তাঁদের কাছে রয়েছে। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নামের বানানে ভুল রয়েছে, অথবা বাবার বয়সের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্যে অসঙ্গতি রয়েছে। কিন্তু অভিষেক প্রশ্ন তোলেন, “একই দিনে কোন জাদুকাঠির ছোঁয়ায় খসড়া ভোটার তালিকা (Draft Voter List) আর অসঙ্গতির তালিকা তৈরি হয়ে গেল?”

ভোটার তালিকা সংশোধনের নামে এই প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর প্রশ্ন, নির্বাচন কমিশন (ECI) যদি সত্যিই ভোটার তালিকা ‘পরিষ্কার’ করতে চায়, তাহলে কোন কোন নাম বাদ দেওয়া হচ্ছে বা চিহ্নিত করা হচ্ছে, সেই তথ্য প্রকাশ্যে আনছে না কেন?

Partha Goswami

27/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today