Vice President Election 2025: দেশের নতুন উপরাষ্ট্রপতি NDA-র সিপি রাধাকৃষ্ণন, ফাটল বিরোধীদের মধ্যে, হল ক্রসভোটিং

SHARE:

নয়াদিল্লি: দেশের নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। জগদীপ ধনকড়ের পর, দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন তিনি। BJP নেতৃত্বাধীন NDA শিবির তাঁকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছিল। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হলে দেখা যায়, ৭৬৮টির মধ্যে ৪৫২টি ভোট পেয়ে উপরাষ্ট্রপতি হতে চলেছেন রাধাকৃষ্ণন। অন্য দিকে, কংগ্রেস নেতৃত্বাধীন I.N.D.I.A জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি ৩০০টি ভোট পেয়েছেন। আর তাতে ফের একবার বিরোধী শিবিরে ভাঙন চোখে পড়ল। সকলেই যে সুদর্শনকে ভোট দেননি, তা পরিসংখ্যানেই স্পষ্ট। (Vice President Election 2025)

এদিন উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৬৮টি ভোট পড়ে। এই উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে নিজেদের বিরত রাখে তিনটি দল, বিজু জনতা দল, ভারত রাষ্ট্র সমিতি এবং শিরোমণি অকালি দল। BJD-র সাত সাংসদ, BRS-এর চার সাংসদ এবং SAD-এর এক সাংসদ ভোটাভুটিতে অংশ নেননি। অংশ নেননি সর্বজিৎ সিংহ খালসা নামের এক নির্দল সাংসদও। (CP Radhakrishnan New Vice President)

Partha Goswami

09/09/2025

Vnn Times Today
Author: Vnn Times Today