তৃনমূলের পক্ষ থেকে নতুন অ্যাপের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়।
তিনি বলেন, “পুজোর প্যান্ডেলে ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। অনেকেই বিশেষত বয়স্ক মানুষরা সমস্যায় পড়তে পারেন। তাঁরা এই অ্যাপের সাহায্যে সহজে অভিষেকের দূতের কাছে পৌঁছে যেতে পারবেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের আরও কাছে পৌঁছান যাবে।”
এবার পুজোয় দর্শকদের মধ্যে জনসংযোগ বাড়াতে মণ্ডপে-মণ্ডপে থাকবেন ‘অভিষেকের দূত’। আর এই দূতদের সঙ্গে যোগাযোগ করার জন্য হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নতুন অ্যাপ উদ্বোধন করা হয়। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে জনসংযোগ বাড়াতে মাঠে নেমেছে তৃণমূল যুব কংগ্রেস। আর জনসংযোগের জন্য পুজো ছাড়া ভাল সময় কী আর হতে পারে?
হাওড়া সদরের বিজেপি সম্পাদক ওমপ্রকাশ সিং বলেন, “অভিষেকের দূত কী করবেন ? তাহলে পুলিশ কী করছে? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন ? মানুষের সঙ্গে তৃণমূলের সংযোগ কমে গেছে?”
Partha Goswami
25/09/2025







