আনোয়ার শাহ রোডের হোটেলে বিধ্বংসী আগুন ! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

SHARE:

নীচে ফ্ল্যাট, আনোয়ার শাহ রোডের হোটেলে বিধ্বংসী আগুন ! ভিতরে কেউ কি আটকে পড়েছেন ? চলছে খোঁজ

তৃতীয়াতে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়৷ আনোয়ার শাহ রোডে তিন তলা বাড়ির উপরে অস্থায়ী স্ট্রাকচারে আগুন।
বারোটার পর সেই আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের প্রথমে দুটি ইঞ্জিন আসে। পরে আরও দুটি। তারপর আবারও আসে আরওএকটি। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই এই আগুন লেগেছে৷ দমকল সূত্রের খবর, সকলকে নিরাপদে বার করা হয়েছে, সম্ভবত ভিতরে কেউ আটকে নেই৷ এবং প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি৷ তবে শহরের অন্যতম ব্যস্ত এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে৷
দুপুর ১ নাগাদ হোটেলে আগুন লেগেছে। হোটেলের ছাদের অংশে আগুন লেগেছে। এদিকে ওই হোটেলের নীচে রয়েছে ফ্ল্যাট।  হোটেলে কেউ আটকে পড়েছেন কি না, তার খোঁজ চলছে।
Partha Goswami
25/09/2025
Vnn Times Today
Author: Vnn Times Today