“আমি ভূতের মতো সারাদিন খাটি, তবুও সবচেয়ে বেশি গালাগালি আমাকেই খেতে হয়। তবু আমি বিশ্বাস করি, ক্ষমাই সবচেয়ে বড় ধর্ম।” বার্তা মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার আলিপুর বডিলাইনসের (Alipore Bodylines) দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে পুলিশকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “যাদের কাজই হল নিন্দা করা, তারা নিন্দা করবেই। আপনি আপনার কাজটা করে যান। যারা অপপ্রচার করে, তাদের কথায় কান দেবেন না। কারণ ৫ জনের জন্য তো আর ৯৫ জনকে বঞ্চিত করা ঠিক নয়।”
নিজের উদাহরণ টেনে বলেন, “আমি ভূতের মতো সারাদিন খাটি, তবুও সবচেয়ে বেশি গালাগালি আমাকেই খেতে হয়। তবু আমি বিশ্বাস করি, ক্ষমায় সবচেয়ে বড় ধর্ম।”
সেই সঙ্গে আবারও মনে করিয়ে দেন, পুলিশের পরিবারগুলির অবদানও কতখানি। “আজ যদি কোনও পুলিশ কর্মী মারা যান, সঙ্গে সঙ্গে পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। না হলে পরিবার চলবে কী করে? বাড়ির মেয়েরা সাপোর্ট না দিলে পুলিশ এতটা কাজ করতে পারত?” — বলেন মমতা।
Partha Goswami
25/09/2025







