পাতাল থেকে হলেও অপরাধীদের খুঁজে আনব, হুঁশিয়ারি শমীকের, নাগরাকাটা কাণ্ডে এনআইএ তদন্তের দাবি

SHARE:

এদিকে ওই ঘটনার অব্যহতি পরেই এদিন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাওকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে পদ্ম শিবির।

নাগরাকাটায় (Nagrakata case) বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টা পরেও রাজ্যে পুলিশ কাউকে গ্রেফতার না করায় কড়া প্রতিক্রিয়া জানাল রাজ্য বিজেপি (BJP)।

এদিন সাংবাদিক বৈঠক থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattachariya) বলেন, “যাঁরা এই হামলায় জড়িত, তাঁরা পাতালেও ঢুকলে কেন্দ্রীয় সরকার তাঁদের আইনের আওতায় নিয়ে আসবে।”  এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে  জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র তদন্তের দাবি জানান (NIA Investigation) বিজেপির রাজ্য সভাপতি।

শমীকের কথায়, “ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও অভিযুক্তরা এখনও অধরা, এর থেকেই স্পষ্ট এই সরকার অপরাধীদের আশ্রয়দাতা। তবে এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। সেকারণেই এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি।”

এদিকে ওই ঘটনার অব্যহতি পরেই এদিন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাওকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে পদ্ম শিবির।

Partha Goswami

07/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today