ভারতীয়কে ‘বাবা’ বানিয়ে তৈরি হয়েছিল ভুয়ো নথি! রাজ্যে ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রেবেশকারী

SHARE:

তদন্তে আরও জানা গেছে, সুজনের কাছ থেকে একটি আন্তর্জাতিক পাসপোর্টও উদ্ধার হয়েছে। অনুমান, এই নথিগুলির সাহায্যেই সীমান্ত পেরোনো এবং পাচারের কাজ করত সে।

আবারও রাজ্যে (West Bengal) গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangadeshi)। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (Baruipur) চম্পাহাটির সোল গোয়ালিয়া এলাকা থেকে ধরা পড়েছে মহম্মদ সুজন মোল্লা নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে অবৈধভাবে বসিরহাট সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুয়ো পরিচয়ে (Fake Identity) বারুইপুরে বসবাস শুরু করে সুজন। অভিযোগ, স্থানীয় আলমগীর মোল্লাকে নিজের ‘বাবা’ হিসেবে দেখিয়ে আধার, ভোটার এবং প্যান কার্ড বানিয়ে নেয় সে। পুলিশের দাবি, এইসব নথি ব্যবহার করেই বছরের পর বছর প্রশাসনের চোখ এড়িয়ে ছিল অভিযুক্ত।

তদন্তে আরও জানা গেছে, সুজনের কাছ থেকে একটি আন্তর্জাতিক পাসপোর্টও (Passport) উদ্ধার হয়েছে। অনুমান, এই নথিগুলির সাহায্যেই সীমান্ত পেরোনো এবং পাচারের কাজ করত সে। শুধু তাই নয়, সে নাকি একটি ছিনতাইচক্রের সক্রিয় সদস্যও। পুলিশের দাবি, বাইক ও মোবাইল ছিনতাই করে সেগুলি বাংলাদেশে পাচার করাই ছিল তার প্রধান কাজ।

Partha Goswami

08/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today