ত্রিকোণ অবৈধ সম্পর্কের জেরেই খুন পেশায় টোটো চালক সুশীল হেমব্রম। বারিকুল থানার লেপাম গ্রামের টোটো চালক খুনের ঘটনার তদন্তে নেমে এমন তথ্যই হাতে পেয়েছে তদন্তকারী আধিকারিকেরা।
ত্রিকোণ অবৈধ সম্পর্কের জেরেই খুন পেশায় টোটো চালক সুশীল হেমব্রম। বারিকুল থানার লেপাম গ্রামের টোটো চালক খুনের ঘটনার তদন্তে নেমে এমন তথ্যই হাতে পেয়েছে তদন্তকারী আধিকারিকেরা। ঘটনায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছে বিশ্বজিৎ মুর্মু ওরফে ডোগো নামের এক যুবককে। ধৃতকে আজ খাতড়া মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আদালত কাছে আবেদন জানায় পুলিশ।
স্থানীয় রসপাল বাজার থেকে এক ব্যবসায়ী জিনিসপত্র চাপিয়ে নিজের টোটো করে গত সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার বারিকুল থানার লেপাম গ্রামের ফিরছিলেন আদিবাসী যুবক সুশীল হেমব্রম। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার দুপুরে লেপাম গ্রামের অদূরে ফুলকুশমা বারিকুল রাস্তার উপর থাকা আগইগোড়া সেচ খাল সেতুর কাছে জমিতে সুশীল হেমব্রমের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।
Partha Goswami
08/10/2025







