ক্যাঙারুর দেশে গিয়ে টেস্ট সিরিজ জয় বৈভবদের, অজি-ভূমেই দর্প চূর্ণ অস্ট্রেলিয়ার

SHARE:

অবশ্য চলতি সফরে শুধু টেস্ট সিরিজে নয় ভারতের যুব দল ওডিআই ম্যাচগুলিতেও দাপট দেখিয়েছে।

অস্ট্রেলিয়া সফরকে স্মরণীয় করে তুলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট (IND U19) দল। ক্যাঙারুর দেশে গিয়ে যুব টেস্ট সিরিজে (Test Series) ২-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে (AUS U19) হারিয়ে দেশবাসীকে দীপাবলির আগাম উপহার দিল আয়ুষ মাত্রে ব্রিগেড।

বুধবার (৮ অক্টোবর) ম্যাকেয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ যুব টেস্টে ভারত ৭ উইকেটের দুর্দান্ত জয় অর্জন করেছে। অবশ্য চলতি সফরে শুধু টেস্ট সিরিজে নয় ভারতের যুব দল ওডিআই ম্যাচগুলিতেও দাপট দেখিয়েছে। ওডিআই সিরিজের প্রথম ম্যাচ থেকেই ভারতীয় পেসার এবং স্পিনারদের যে আধিপত্য শুরু হয়, তা বজায় ছিল টেস্ট সিরিজের শেষ পর্যন্ত। প্রথম টেস্টে ভারত অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়াকে ইনিংস এবং ৫৮ রানে পরাজিত করে।

দ্বিতীয় টেস্টটি শেষ হয়েছে মাত্র দুই দিনে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৩৫ রানে অলআউট হয়। এরপর ভারত প্রথম ইনিংসে করে ১৭১ রান। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে আবারও ব্যর্থ হয় ও মাত্র ১১৬ রানে গুটিয়ে যায়। ৮১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়। 

১৪ বছর বয়সি বৈভব প্রথম ইনিংসে ২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন গোল্ডেন ডাক। ১৩ রান করে অধিনায়ক আয়ুষ আউট হলেও বিহান বেদান্তের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন। ২১ রানে বিহান আউট হওয়ার পর বেদান্ত (৩৫ বলে ৩৩ রান) ও রাহুল কুমার (১৪ বলে ১৩) ভারতকে জয় এনে দেন। ভারত এর আগে তিনটি যুব ওয়ানডেতেও অস্ট্রেলিয়াকে ক্লিন-সুইপ করেছিল। 

Partha Goswami

08/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today