লরির ধাক্কায় ভেঙে গেল দেড়শো বছরের পুরনো বাতিস্তম্ভ, কোন্নগরে উত্তেজনা

SHARE:

কোন্নগর ক্রাইপার রোডে তিন বাতির মোড়ে ছিল প্রায় দেড়শো বছরের পুরোনো একটি বাতিস্তম্ভ। বৃটিশ আমলে সব থেকে পুরোনো নাটকের দল ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের স্মৃতিতে তৈরি হয়েছিল এই স্তম্ভ।

লরির ধাক্কায় মুছে গেল দেড়শো বছরের ইতিহাস। শতাব্দী প্রাচীন বাতিস্তম্ভ ভেঙে দেওয়ায় উত্তেজনা ছড়াল কোন্নগরে। কোন্নগর ক্রাইপার রোডে তিন বাতির মোড়ে ছিল প্রায় দেড়শো বছরের পুরোনো একটি বাতিস্তম্ভ। বৃটিশ আমলে সব থেকে পুরোনো নাটকের দল ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের স্মৃতিতে তৈরি হয়েছিল এই স্তম্ভ।

শহরের বাসিন্দা রণেন মিত্র জানান, ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের ইতিহাস একটি বোতলে ভরে রাখা ছিল স্তম্ভে। যা শহরের গৌরব হিসেবে পরিচিত ছিল। অতুলচন্দ্র মিত্র ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা। তাঁদের দান করা জমিতেই হয়েছে কোন্নগর রবীন্দ্র ভবন। ইতিহাসের সেই বাতিস্তম্ভ আজ দুপুরে ভেঙে যায় একটি লরির ধাক্কায়।”

এদিন দুপুরে নির্মাণ সামগ্রী বোঝাই লরি এসে ধাক্কা মারে প্রাচীন বাতিস্তম্ভে। তারপরেই গাড়ির চালককে আটক করে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে এসে পৌঁছায় কোন্নগর ফাঁড়ির পুলিশ। কীভাবে দিনের বেলায় ওই রাস্তায় ভারী যানবাহন চলাচল করছে তা নিয়ে শুরু চর্চা। গাড়িচালক চন্দন যাদব অবশ্য জানান, আচমকাই একটি টোটো এসে গিয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মারেন। জি টি রোড থেকে কোন্নগর স্টেশনে যোগাযোগকারী ক্রাইপার রোড। রাস্তার উপরে, তিন রাস্তার মোড়ের মাথায় ছিল এই বাতিস্তম্ভ। যা এক কথায় শহরের গৌরব। এলাকার মানুষের অভিযোগ, শহরের অপ্রশস্ত রাস্তায় যেখানে ঠিকভাবে যাতায়াত করা যায় না সেখানে প্রোমোটারদের পণ্যবাহী গাড়ি চলাচল করে। আজ এই এলাকায় এই লরিটি এসেছিল ইমারতি সামগ্রী ডেলিভার করার জন্য। তাই করতে গিয়েই লরির ধাক্কায় ভেঙে গেছে এলাকার প্রাচীন এই বাতিস্তম্ভ। তাঁদের দাবি, বাতি স্তম্ভটিকে পুনরায় আগের মতো করে দিতে হবে।

স্থানীয় কাউন্সিলর লাল্টু মজুমদার বলেন, এক ব্যবসায়ীর লরি সেখানে মাল খালাস করতে এসেছিল। সেই কাজ করতে গিয়ে এলাকার প্রাচীন এই বাতিস্তম্ভটি ভেঙে দেয়। যে কোনও মানুষের দুর্ঘটনা ঘটতে পারত। এলাকারই রাস্তা ভারী যান চলাচলের জন্য উপযুক্ত নয়। তবুও মাঝেমধ্যেই ঢুকে পড়ছে ভারী ট্রাক।

Partha Goswami

11/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई