দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনা প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলায় পরপর এমন ঘটনায় রাজ্যের সম্মান দেশ-বিদেশে ভূ-লুণ্ঠিত হচ্ছে।
আরজি করের ঘটনার (RG Kar Case) পর কোনও দাঁড়ি পড়েনি। বরং রাজ্যের নারী নির্যাতন, ধর্ষণের ঘটনার খবর আরও বেড়েছে। এমনটাই দাবি করে বিরোধী রাজনৈতিক শিবির। আর এ কারণে নিশানা করা হয় শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। পুলিশের ভূমিকা নিয়েও হাজারো প্রশ্ন তোলা হয়। শনিবার সাংবাদিক বৈঠক করে দুর্গাপুরের ঘটনা প্রসঙ্গে একইভাবে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনা প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলায় (West Bengal) পরপর এমন ঘটনায় রাজ্যের সম্মান দেশ-বিদেশে ভূ-লুণ্ঠিত হচ্ছে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রশাসনকে আক্রমণ করে তিনি এও বলেন, সবাই অপদার্থ পুলিশ (WBP) এবং মুখ্যমন্ত্রীকে দেখছেন। এঁরা হচ্ছে আসলে বাংলার লজ্জা।
দুর্গাপুরে (Durgapur) এক বেসরকারি মেডিক্যাল কলেজের (Medical College) দ্বিতীয় বর্ষের পড়ুয়া সন্ধেবেলা ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়ে ধর্ষণের (Rape) শিকার হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের (যেখানের ছাত্রী ওই পড়ুয়া এবং বর্তমানে চিকিৎসাধীন) কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। এই ঘটনার পাশাপাশি জলপাইগুড়ির রাজগঞ্জেও এক ষাটোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শোরগোল। শুভেন্দুর কথায়, গোটা বাংলায় এই ধরনের মানুষ ছড়িয়ে রয়েছে।
Partha Goswami
11/10/2025







