যৌনাঙ্গে গভীর ক্ষত, প্রচুর রক্তপাত! দুর্গাপুরে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত

SHARE:

সূত্রের খবর, শুক্রবার রাতে ওই ছাত্রী কলেজের হস্টেল থেকে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, ফেরার পথে তাঁকে জোর করে একটি নির্জন জঙ্গলে টেনে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী।

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছে! এমনই ইঙ্গিত মিলল মেডিক্যাল রিপোর্টে। সেখানে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তপাত হয়েছে। ধর্ষণের জেরেই এই রক্তপাত বলেই অনুমান।

সূত্রের খবর, শুক্রবার রাতে ওই ছাত্রী কলেজের হস্টেল থেকে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, ফেরার পথে তাঁকে জোর করে একটি নির্জন জঙ্গলে টেনে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় (Durgapur Medical Student Assault)। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় এবং ৩ হাজার টাকা চায়। মেয়েটি টাকা দিতে না পারায় তাঁকে মারধরও করা হয়। কিছু সময় পর রক্তাক্ত অবস্থায় তাঁর বন্ধু তাঁকে উদ্ধার করে।

নির্যাতিতার বাবার অভিযোগ, ‘রাত দশটার পর ফোন পেয়ে কলেজে পৌঁছাই। মেয়েকে ভয়ংকর অবস্থায় পাই। ওর শরীর রক্তে ভেসে যাচ্ছিল।’ ঘটনার রাতে যেই বন্ধুর সঙ্গে তরুণী বেরিয়েছিলেন, তাঁকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থলে অন্তত পাঁচজন যুবক উপস্থিত ছিল। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। নির্যাতিতা এখনও দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বিস্তারিত আসছে…

Partha Goswami

13/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई