দুর্গাপুর কাণ্ড: মূল অভিযুক্ত তৃণমূলের ক্যাডার, এখনও পুলিশ ধরতে পারেনি, অভিযোগ শুভেন্দুর

SHARE:

রবিবার রাতে গণধর্ষণের ঘটনায় দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মীকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। ফলে মোট ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার।

“মুখ্যমন্ত্রী একজন লিডার অফ দ্য হাউস হয়েও একবারও আসতে পারলেন না, আমি লজ্জিত।” দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে (Durgapur Medical College Gangrape) ‘নির্যাতিতার’ বাবা-মায়ের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠক করে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, নির্যাতিতাকে এ রাজ্যে রাখতে রাজি নয় পরিবার। নির্যাতিতার চিকিৎসা (Doctors) নিয়েও আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, “চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলতে চেয়েছিলাম আমরা, কিন্তু চিকিৎসকদের মুখ খুলতে বারণ করা হয়েছে। কারণ মুখ খুললেই চাকরি যাওয়ার আশঙ্কা থাকছে।”

রবিবার নির্যাতিতার বাবা-মা ওড়িশা থেকে দুর্গাপুরে এসে পৌঁছেছেন। হাসপাতালে মেয়ের পাশে থেকে সংবাদমাধ্যমে তরুণীর বাবা বলেন, “আমি পশ্চিমবঙ্গে নিরাপদ বোধ করছি না। মেয়েকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চাই।”

রবিবার রাতে গণধর্ষণের ঘটনায় দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মীকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। ফলে মোট ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার। পুলিশ জানিয়েছে, এখনও এক অভিযুক্ত অধরা। তাঁর সন্ধানে জোরদার তল্লাশি চলছে। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।

এদিন শুভেন্দু বলেন, “মূল অভিযুক্ত শেখ নাসিরউদ্দিন তৃণমূলের ক্যাডার। এখনও তাকে গ্রেফতার করা যায়নি। পুলিশের উচিত দ্রুত তাঁকে ধরা।”

Partha Goswami

13/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई